বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা নেতার পিতার ইন্তেকাল

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৭:৩৯ পিএম
ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা নেতার পিতার ইন্তেকাল
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা বেলাল হোসাইনের পিতা তৈয়ব আলী হাজী (৭০) গতকাল রাত ১১.৩০ টায় বার্ধক্যজনিত কারণে ফরিদগঞ্জ থানাধীন মানিকরাজ গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলেমেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মরহুমের ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবদিন, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ  মাকসুদুর রহমান ও সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানি।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম তৈয়ব সাহেব একজন আল্লাহওয়ালা, দীনদার, পরহেজগার আবেদ ছিলেন। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তিনি ইসলাম, দেশ ও মানবতার তরে কাজ করে গেছেন। নেতৃবৃন্দ মরহুমের ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করেছেন ও মহান আল্লাহতায়ালার দরবারে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে আজ ১১ জুলাই সকাল ১০টায় মরহুমের  নামাজে জানাজা স্থানীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদিন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সহ-সভাপতি ইকবাল হোসাইন তালুকদার, সংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন খান, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক মনির পাঠান, সহ-দপ্তর সম্পাদক আসাদুল্লাহ সুমন, ইসলামী শ্রমিক  আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি মুহাম্মদ আবুল বাশার তালুকদার, ইসলামী আন্দোলন ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আবু মুসা, সেক্রেটারি ডাক্তার মাসুম বিল্লাহ, স্থানীয় আলেম-ওলামা গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতৃবৃন্দ, মাদরাসার ছাত্র-শিক্ষকসহ এলাকার সর্বস্তরের মুসল্লীবৃন্দ।
জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital