শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

এস এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৭:৩৬ পিএম
ফরিদগঞ্জে যুবদলের আনন্দ মিছিল
কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিনের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে পৌর সদরের কালির বাজার চৌরাস্তা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টেলু, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, নুরে আলম, হাছান পাটওয়ারী, আরিফ, মামুনুর রশিদ পাটওয়ারী, মনজুর হোসেন রনি, যুবদল নেতা সুমন চৌধুরী, রাসেল সর্দার, মাহবুবুল বাশার, খিজির আহমেদ, মানিক চৌধুরী, ইসমাইল হোসেন বাবু, কবির জমাদার, আলাল মোল্লা, সেলিম ভুঁইয়া, ২ নং বালিথুবা ইউনিয়ন যুবদলেন যুগ্ম আহবায়ক মোঃ রাসেল হোসেন, ৭ নং পাইকপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শুক্কুর, ৯ নং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হেলাল আহমেদ পন্ডিত, ১১ নং চরদুঃখিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক হাবিব মেম্বার, সদস্য সচিব মাহিন মেম্বার, ১২ নং চরদুঃখিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক সুমন মোল্লা, সদস্য সচিব আনোয়ার গাজী, ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সবুজ, ১৬ নং রুপসা দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহবায়ক আরিফ ইসলাম, সদস্য মাহফুজসহ উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
গত মঙ্গলবার ৯ জুলাই বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নুরুল ইসলাম নয়নের নাম ঘোষণা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital