শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি উপজেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ৫:১০ পিএম
শাহরাস্তি উপজেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সভা
বিশেষ প্রতিবেদক : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সভা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯-জুলাই) সকালে উপজেলার পৌর শহরের ছিকুটিয়া ব্রিজ সংলগ্ন রিভার ভিউ এন্ড রেস্টুরেন্ট এটি অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মোঃ মাসুদ রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন চাঁদপুর জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) সভাপতি এস এম মোর্শেদ সেলিম ।
তিনি তার বক্তব্যে বলেন, এই পুস্তক শিল্পের সঙ্গে যুক্ত লাইব্রেরিয়ান ভাইয়েরা করোনা মহামারী কবলে পড়ে ব্যবসায়িকভাবে চরম ক্ষতিগ্রস্ত। আজ এই অবস্থা থেকে উত্তরণে আপনাদের ঐক্যবদ্ধ থাকা এবং সমিতির নীতিমালা বাইরে গিয়ে ব্যবসা করার কোন অবকাশ নেই। বর্তমানে জাতীয় (বাপুস) সমিতির পুস্তক বিক্রিতে নির্ধারিত গায়ের দামের নীতিমালা প্রণয়ন করেছে এটি সঠিকভাবে পরিপালন  করলে ক্রেতা বিক্রেতা দুজনেই উপকৃত হবেন। পরে তিনি ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে তার বক্তব্যে শেষ করেন।
এ সময় শাহরাস্তি উপজেলা বাপুসের সাধারণ সম্পাদক আবুল হাছানের প্রাণবন্ত  সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বাপুসের সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন খান, মাহবুবুর রহমান, চাঁদপুর জেলা বাপুসের সাধারণ সম্পাদক জাকির হোসাইন মিয়াজী, যুগ্ম সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন, সহ সম্পাদক মোঃ মাসুদ পাটোয়ার, হাজীগঞ্জ উপজেলার নেতৃবৃন্দের মধ্যে আনোয়ার হোসেন, জাবেদ হোসেন সুমন, শুক্কুর আলম, শাহরাস্তি উপজেলা কমিটির বাপুসের যুগ্ম সম্পাদক বদিউল আলম সোহাগ প্রমুখ সহ শাহরাস্তি উপজেলার পুস্তক বিক্রেতা সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital