শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মসজিদের ইমামের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ জুলাই, ২০২২, ২:০৭ পিএম
চাঁদপুরে মসজিদের ইমামের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর পৌরসভার বিষ্ণুদী গ্রামের ঈমানিয়া জামে মসজিদের ইমাম মাওঃ আবু ইউসুফ খানের উপর অতর্কিত হামলাকারীদের শাস্তির দাবিতে জেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের উদ্যোগে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ জুলাই) সকাল ১১ টায় পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদে গোর-এ-গরীবা কমপ্লেক্সের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ ওবাইদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুরানবাজার জামে মসজিদের সাবেক খতিব মুফতি শাহাদাত হোসেন কাসেমী, হাফেজ মাওঃ আব্দুর রশিদ, বিষ্ণুদী বাইতুস সালাত ঢালী মসজিদের ইমাম মাওঃ মোঃ জয়নাল আবেদীন, জেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মাওঃ তারেক হাসান ও সদস্য হাফেজ মাওঃ আশেক এলাহী, ঈমানিয়া জামে মসজিদ কমিটির উপদেষ্টা এম এ খালেক ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

বিষ্ণুদী জিটি রোডস্থ আল-আমিন জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ নূরে আলমের সঞ্চালনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন রালদিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ হাবিবুর রহমান। মানববন্ধনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ আব্দুল্লাহ।

Model Hospital

বক্তারা বলেন, মসজিদের ইমামরা আজ পদে পদে নির্যাতিত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে। ন্যায় বিচার পাচ্ছে না। মাও. আবু ইউসুফ এর আগেও পবিত্র ঈদুল আযহার দিন পুরাণবাজার বড় মসজিদের সাবেক ইমাম মুফতী শাহাদাত কাশেমী কে চামড়ার ঘটনায় মাইক্রো স্ট্র্যান্ড সভাপতি ফারুক মারধর করেন। আগামী ৭ দিনের মধ্যে মাওলানা আবু ইউসুফ এর উপর বর্বরোচিত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে ৭ দিন পর লাগাতার কর্মসূচি দেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital