সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি আসা হলনা এনজিও কর্মকর্তা হাজীগঞ্জের রুবেলের

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ২:৫০ পিএম
বাড়ি আসা হলনা এনজিও কর্মকর্তা হাজীগঞ্জের রুবেলের
নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জ উপজেলার হাটিলা ইউনিয়নের হাড়িয়াইন গ্রামের সেলিম মিয়ার ছেলে রুবেল হোসেন(২৪) লাকসামে সড়ক দূর্ঘটনায় মারা গেছে। সে লাকসামে প্রত্যাশি নামে একটি এনজিওতে চাকুরি করতেন।
স্থানীয় বাসিন্দা কবির হোসেন জানান, রুবেল শুক্রবার বিকালে লাকসাম- নোয়াখালী সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে হাজীগঞ্জ আসছিল । হটাৎ পিচন থেকে একটি ট্রাক এসে ধাক্কা দিলে সে চাকায় পিষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করে।
রুবেলের বাড়ি হাজীগঞ্জ উপজেলার হাড়িয়াইনে গিয়ে দেখা যায় সজনদের  আহাজারি। ছেলেকে হারিয়ে মা শোকে বাকরুদ্ধ।
শনিবার সকালে তার গ্রামের বাড়ি হাড়িয়াইন সাহেব বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।