শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কবি আবদুল হাই শিকদারের সাথে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চাঁদপুর শাখার সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৮:১৫ পিএম
কবি আবদুল হাই শিকদারের সাথে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চাঁদপুর শাখার সৌজন্য সাক্ষাত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা চাঁদপুরের শাহরাস্তি থেকে ঢাকার যাত্রাপথে কিছু সময়ের জন্য পৌরসভার বাবুরহাট এলাকায় অবস্থান নিলে সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে সৌজন্য সাক্ষাৎ করে।

এসময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি হুমায়ূন কবির বেপারী। চাঁদপুরে অবস্থানকালে সংগঠনের নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের চাঁদপুর জেলা সভাপতি আমিনুল ইসলাম নয়ন, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মন্টু, সদস্য সচিব ছাবের আহমেদ খোকন, যুগ্ন আহ্বায়ক মো. আবুল হোসেন পাটোয়ার, সদর উপজেলার আহ্বায়ক মাহবুব গাজী, সদস্য সচিব আলমগীর হাসান, যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম বাবু, রিপন গাজী, ইসমাইল হোসেন, আলম বেপারী, আরিফুল ইসলাম, চান্দ্রা ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান, ফরিদগঞ্জ উপজেলার যুগ্ন আহ্বায়ক জুয়েল পাটোয়ার, আবুল হোসেন পাটোয়ারী, মামুনুর রহমান সুমন বেপারী, শাহাবুদ্দিন, কামাল বেপারী, ফরিদগঞ্জ পৌর কমিটির ইমরান পাটোয়ারীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Model Hospital

পরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের স্থানীয় নেতাকর্মীদের বিএনপিকে সুসংগঠিত রাখতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এরপর তারা কুশল বিনিময় শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital