বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পাঁচআনী উচ্চ বিদ্যালয়ে থানা পুলিশের সচেতনতামূলক প্রচারণা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ জুলাই, ২০২২, ৬:১২ পিএম
পাঁচআনী উচ্চ বিদ্যালয়ে থানা পুলিশের সচেতনতামূলক প্রচারণা

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে পাঁচআনী উচ্চ বিদ্যালয়ে মাদক, ইভটিজিং ও সামাজিক অপরাধ প্রতিরোধ সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে স্কুলের হলরুমে প্রচারণায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ।

বক্তব্যে তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এই মাদক থেকে দূরে থাকতে হবে। তাহলেই উন্নত জীবন গড়তে পারবে। একজন মাদকসেবীর একটি পরিবারের সারাজীবনের কান্না। এমনকি সমাজ ও দেশের জন্যেও বোঝা।

ইন্সপেক্টর মো. মাসুদ আরো বলেন, ইভটিজিং থেকে সবাইকে বিরত থাকতে হবে। কেউ ইভটিজিংয়ের শিকার হলে আইন হাতে তুলে নিবেন না। সাথে সাথে থানা পুলিশ অথবা ৯৯৯ এ কল দিবেন। আমরা ব্যবস্থা নিব। মনে রাখবেন ইভটিজিংয়ের কারণে একটি মেধাবী মুখ হারিয়ে যেতে পারে। সকলে এধরণের সামাজিক অপরাধ থেকে দূরে থাকবেন। এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করবেন। তাহলে শরীর ও মন ভালো থাকবে।

Model Hospital

এসময় পাঁচআনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, এসআই রমজান আলী’সহ স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital