বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রামপুরে পরিকল্পনায় টেকসই উন্নয়ন অভীষ্ট অন্তর্ভুক্তকরণ বিষয়ক অনুশীলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ১০:২৭ এম
রামপুরে পরিকল্পনায় টেকসই উন্নয়ন অভীষ্ট অন্তর্ভুক্তকরণ বিষয়ক অনুশীলন অনুষ্ঠিত
মাসুদ হোসেন : স্থানীয় সরকার বিভাগের কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে পরিকল্পনায় টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে স্থানীয় জনগণদের নিয়ে এসডিজি অর্জনে অগ্রাধিকার নির্ণয় ও কর্মপরিকল্পনা অনুশীলন করা হয়।
মঙ্গলবার (২ আগস্ট) রামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়নের সকদী পাঁচগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউপি সদস্য মোঃ সাকিবুল হাসান খান এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ওয়ার্ড ইউপি সদস্য ও সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে (এসডিজি) কার্যক্রমের দিনব্যাপী স্থানীয়করণ অনুশীলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি অর্জনে গ্রুপ ওয়ার্ক করা হয়।
ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য জসিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী। রামপুর ইউনিয়ন পরিষদের সহকারী কাম কম্পিউটার অপারেটর নূরে আলম এর পরিচালনায় ৭নং ওয়ার্ড ইউপি সদস্য রিপন পাটওয়ারী, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য হাসান রাজা, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সুলতানা বেগম, ৮নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি আলফাজ উদ্দিন তালুকদার, ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি লিয়াকত তপদার, সাধারণ সম্পাদক ইছহাক তপদার, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন পলাশ পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, মহিলা আ’লীগের সভাপতি সেলিনা বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার, ইউডিসির মোঃ শিমুল খান, মোঃ মানিক, গ্রাম পুলিশ সদস্যবৃন্দ সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital