বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে তুচ্ছ ঘটনায় হামলায় দু’পক্ষের ১০ জন আহত, থানায় অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ৩:৪০ পিএম
ফরিদগঞ্জে তুচ্ছ ঘটনায় হামলায় দু’পক্ষের ১০ জন আহত, থানায় অভিযোগ

এস.এম ইকবাল : ফরিদগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় অন্তত ১০জন আহত হয়েছে। আহতদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলার রুপসা দক্ষিন ইউনিয়নের পূর্ব কাউনিয়া গ্রামের কাজী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় উভয় পক্ষের আহতরা হলেন তাজুল ইসলামের মেয়ে রুবি আক্তার (২৮), ছেলে তারেক (১৭), স্ত্রী নাছরিন (৪৫), ইলিয়াছ কাজীর ছেলে সবুজ (৩১), বেলায়েত হোসেন (২৫), স্ত্রী- মনোয়রা বেগম (৪৫), তছলিম উদ্দিনের ছেলে বিল্লাল কাজী (৪০), ইসমাইল কাজীর ছেলে ইমাম হোসেন (৩০), আবুল হোসেন ও মনির হোসেন।

জানাযায়, পারিবারিক শত্রুতার জেরধরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, উক্ত কথা কাটাকাটিকে কেন্দ্র করে ১৮ নভেম্বর সন্ধায় উভয়ের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে মৃত-নূর মিয়া কাজীর ছেলে তাজুল ইসলামের নেতৃত্বে ৬-৭ মিলে তাজুল ইসলামের পরিবারের উপর হামলা চালায়। এতে তাজুল ইসলামের স্ত্রী সন্তানসহ ৩ জন আহত হয়। পরে এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করে। থানায় অভিযোগের পুলিশ ঘটনার তদন্ত করে। তদন্তের পরে উক্ত ঘটনাকে কেন্দ্র করে ২০ নভেম্বর দুপুরে তাজুল ইসলামের ছেলে হৃদয়ের নেতৃত্বে বহিরাগত ২০-২৫ জন সংঘবদ্ধ যুবক অতর্কিত হামলা চালায়। এতে সবুজ, বেলায়েত হোসেন, মনোয়ারা বেগম, বিল্লাল কাজী, ইমাম হোসেন, আবুল হোসেন ও মনির হোসেন আহত হয় এবং সাহাজানের অটোরিক্সা ও বসত ঘরে ব্যাপক ভাংচুর চালায়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, হামলার ঘটনায় উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।