বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কুমিল্লা অঞ্চলের সভাপতি শান্ত ও সম্পাদক আরাফাত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৯:৩৫ পিএম
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কুমিল্লা অঞ্চলের সভাপতি শান্ত ও সম্পাদক আরাফাত
দুই যুগেরও বেশি সময় ধরে পথচলা সারাদেশের আইন শিক্ষার্থীদের সর্ববৃহৎ ছাত্র সংগঠন ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ এর কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন রেজাউল হায়াত শান্ত এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আরাফাত হোসেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের কেন্দ্রীয় সভার সিদ্ধান্তে গত ১৪ জুলাই রোববার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের বর্তমান সভাপতি কাজী মামুনুর রহমান (মাহিম) এবং বাংলাদেশ যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সানজিদা জাহান ২৩ সদস্য বিশিষ্ট ওই আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন। আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. একরামুল হক পাবন, মনিরুল ইসলাম, উম্মে হাবিবা, মাহমুদা আক্তার সেতু, নুরে জান্নাত পলি ও মাহমুদা আক্তার প্রিয়া; যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন ফয়সাল আহমেদ সরকার, জাকিয়া সুলতানা, খালেদ খান লিমন, মো. আবিদ খন্দকার, ফারজানা আক্তার সুইটি, তাসনিম জুমা ও মো. ফারুক হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে সামিউল আলম, শানজিবুল ইসলাম (শাওন), ফারহান ইবনে রেজা কাইফ, জোবায়দুন নাহার, আবিদা সুলতানা ও কাজী মাসুম বিন সালাম। প্রচার সম্পাদক হলেন মো. তারেকুল ইসলাম এবং দপ্তর সম্পাদক পদে শাহ পরান রাজু মনোনীত হয়েছেন।
কুমিল্লা জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি রেজাউল হায়াত শান্ত জানান, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আপার হাতকে আরও শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের বর্তমান সভাপতি কাজী মামুনুর রহমান (মাহিম) ভাই এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের অন্যতম কার্যনির্বাহী সদস্য ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক সানজিদা জাহান আপু নেতৃদ্বয়ের নেতৃত্বে আইনাঙ্গনে বঙ্গবন্ধুর অবিনাশী আদর্শ বাস্তবায়ন ও স্বাধীনতা বিরোধী অপশক্তির অপকর্ম রুখে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’
এদিকে, কুমিল্লা জেলা শাখার নতুন কমিটিতে সাধারণ ছাত্র-ছাত্রীদের আস্থার প্রতীক, রেজাউল হায়াত শান্তকে সভাপতি ও মো. আরাফাত হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কুমিল্লাতে আইন শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উল্লাস শুরু হয়। সবার মাঝে উচ্ছ্বাস দেখা দেয়।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’