বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

এনটিভির সেরা প্রতিবেদন পুরস্কার পেলেন শরীফুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ১:২৩ পিএম
এনটিভির সেরা প্রতিবেদন পুরস্কার পেলেন শরীফুল ইসলাম
নিজস্ব প্রতিনিধি : তথ্যবহুল ঘটনা, বস্তুনিষ্ঠ সংবাদ, অনুষ্ঠানের বিশেষ মুহূর্তের ভিডিওচিত্র জনসাধারণের আরও কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের পাশাপাশি অগ্রণী ভূমিকা রাখছে সোশ্যাল মিডিয়া। হালে সেই বহুজনের কাছে পৌঁছানোর ব্যাপারটি ভিউ বা ভাইরাল শব্দে বিধৃত হচ্ছে। আর গুরুত্বপূর্ণ সংবাদ এবং ভিডিওচিত্র অধিক ভিউ ও ভাইরাল হওয়ায় এনটিভি চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলামকে পুরস্কৃত করেছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি।
গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে এনটিভির প্রধান কার্যালয়ে শরীফুল ইসলামকে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী ভার্চুয়ালি যোগ দেন। তিনি পুরস্কৃত সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, এনটিভি দেশের কথা বলে, গণমানুষের কথা বলে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দলমত নির্বিশেষে সবাইকে এর ঊর্ধ্বে থাকতে হবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব থাকবে না। এনটিভিকে গণমানুষের আরও কাছে পৌঁছে দিতে সবাইকে আরও বেশি ভূমিকা রাখা আহবান জানান।
এনটিভির পরিচালক আশফাক উদ্দিন আহমেদ প্রত্যেক কর্মীর হাতে পুরস্কার তুলে দেন। দ্রুততম সময়ে যেসব ভিডিওর ভিউ মিলিয়ন অতিক্রম করেছে সে বিবেচনায় গত মার্চ, এপ্রিল, মে ও জুন মাসের পুরস্কার পেয়েছেন এনটিভির বিভাগ ও জেলা পর্যায়ের মোট ১৩ জন সাংবাদিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সুলতানা এ বানু, এনটিভির অর্থ ও হিসাব বিভাগের প্রধান মো. গোলাম রওশন ইয়াজদানী, এনটিভির হেড অব নিউজ জহিরুল আলম, এনটিভি অনলাইনের সম্পাদক খন্দকার ফকরউদ্দীন আহমেদ, এনটিভির হেড অব মার্কেটিং অঞ্জন কুমার কুণ্ডু, যুগ্ম প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান, অনুষ্ঠান বিভাগের মহাব্যবস্থাপক আলফ্রেড খোকন, চিফ অব করেসপনডেন্টস মো. আরিফুর রহমান, এনটিভি অনলাইনের যুগ্ম বার্তা সম্পাদক প্রশান্ত অধিকারী, এনটিভি অনলাইনের বিশেষ প্রতিনিধি মো. জাকের হোসেনসহ অন্যরা।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।