শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

কচুয়া আল জামিয়াতুল ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসায় শোক দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৫:০৮ পিএম
কচুয়া আল জামিয়াতুল ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসায় শোক দিবস পালিত

মোঃ রাছেল : কচুয়া পৌরভার কোয়া চাঁদপুর গ্রামে অবস্থিত আল জামিয়াতুল ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিম খানায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সোমবার দুপুরে খোরশেদ কেমিকেল কোম্পানির স্বত্বাধিকারী ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. খোরশেদ আলমের উদ্যোগে শোক দিবস উপলক্ষে দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা খোরশেদ আলমের জ্যেষ্ঠ পুত্র মো. নাঈম এর সভাপতিত্বে ও কচুয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার, আলমগীর তালুকদার প্রমূখ।

আলোচনা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম। দোয়া-মুনাজাত শেষে মাদ্রাসার ছাত্রদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়।

Model Hospital

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।