শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

কাদলা ইউনিয়ন পরিষদে জাতীয় শোক দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৫:৫৭ পিএম
কাদলা ইউনিয়ন পরিষদে জাতীয় শোক দিবস পালিত

মোঃ রাছেল : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার বিকালে উপজেলার ৮ নং কাদলা ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও  শ্রদ্ধাঞ্জলী, পড়ে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে।

ইউপি চেয়ারম্যান নূরে ই আলম রিহাতের সভাপতিত্বে অতিথি হিসেবে  বক্তব্য রাখেন,  পৌর আওয়ামী লীগ সভাপতি আকতার হোসেন (সোহেল) ভূঁইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহাজালাল প্রধান জালাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ রাসেল মজুমদার, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুক্তার খান,

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, কৃষক লীগ শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।