বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১:০৭ পিএম
হাজীগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত
নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জে স্ত্রী হত্যার দায়ে এক স্বামীর মৃত্যুদন্ড দিয়েছেন চাঁদপুরের আদালত ।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী আসামীর উপস্থিতিতে এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা জজ কোর্টের নারী ও শিশু আদালতের পিপি অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী হলেন উপজেলার ভাটারা এলাকার মৃত আবদুস ছাত্তারের ছেলে শাহজাহান প্রধান (৪৩)।
পিপি অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু জানান ,আসামী শাহজাহান প্রধান তার স্ত্রীর ফারহানা বেগম পান্নার কাছে লক্ষ টাকা যৌতুক দাবী করেন । তার স্ত্রী পান্না যৌতুক দিতে অস্বীকার করলে তার তলপেটে লাথি দেয়। তার লাথির আঘাতে পান্না জ্ঞান হারিয়ে ফেলে । এক পর্যায়ে সে মারা যায়। পরে  ভিকটিম ফারহানা বেগম পান্নার ভাই ফারুক আহম্মদ পাটওয়ারী বাদী হয়ে ২০০৯ সালের ১০ ডিসেম্বর চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলাটি দায়ের করেন। র্দীঘ ১৩ বছর পর আদালত আসামী শাহজাহান প্রধানকে মৃত্যুদন্ড দিয়েছে। এছাড়া তার ৫০হাজার টাকা জরিমানা করেন। এই রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি ।
আসামিপক্ষের আইনজীবী মো: আব্দুল মান্নান খাঁন (মহিন) বলেন, আমরা উচ্চ আদালতে আপিল করব।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।