বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে মোবাইল কোর্টে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৩:১০ পিএম
শাহরাস্তিতে মোবাইল কোর্টে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
রাফিউ হাসান হামজা : চাঁদপুরের শাহরাস্তিতে মোবাইল কোর্টে ১ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার(২৮ সেপ্টেম্বর) পৌরশহরের ঠাকুরবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আমজাদ হোসেন।
উপজেলার ঠাকুর বাজার এলাকায় অবৈধভাবে নো পার্কিং করে গাড়ির থেকে দিনের বেলা মালামাল না নামাতে বলার পরেও নিষেধ অমান্য করে মালামাল নামানোর কারনে ঠাকুর বাজারে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়াতে গাড়ি চালক ও ব্যবসায়ীর বিরুদ্ধে সড়ক পরিবহন আইন,২০১৮ এর ৪৭/৯০ ধারা অপরাধে মোবাইল কোর্টের পরিচালনা মাধ্যমে ৫০০০/- পাচঁ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন এবং পরবর্তীত নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঠাকুর বাজারের মধ্যে কোন ব্যবসায়ী গাড়ি লাগিয়ে দিনের বেলায় নো পার্কিং করে মালামাল নামালে তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে সতর্ক করেন এবং সকাল ৯ ঘটিকার হইতে রাত ৮ ঘটিকার পর্যন্ত সময় বেঁধে দেন, যখন কোন গাড়ি বাজারে দাড় করিয়ে মালামাল নামানো যাবে না।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।