বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ৪ কেজি গাঁজাসহ আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১:৩২ পিএম
কচুয়ায় ৪ কেজি গাঁজাসহ আটক ১

মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়ায় ৪ কেজি গাঁজাসহএক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

গত বুধবার রাতেউপজেলার আশ্রাফপুর ইউনিয়নের খাজুরিয়া নামক স্থানে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ছাত্রী ছাউনীর রাস্তার উপর চেক পোষ্ট বসিয়ে অভিযান চালিয়ে মোঃ আরিফ হোসেন আরফাত (২১)কে ৪ কেজি গাাঁজাসহ আটক করা হয়।

গ্রেফতারকৃত আরিফব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার কিছমত টেটেশ^র গ্রামের মোঃ হাফেজ আহম্মেদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতবুধবার রাতেগোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এসআই মোঃ দেলোয়ার হোসেন (রাজিব) ও এএসআই সজল বড়ুয়া সঙ্গীয় র্ফোস নিয়ে অভিযান চালিয়ে ৪ কেজিগাঁজাসহআরিফকে গ্রেফতার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহীম খলিল আরিফকে মাদকসহ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

Model Hospital

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।