সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ১:২৭ পিএম
মতলব উত্তরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মতলব উত্তর ব্যুরো : ছোট ভাইয়ের জন্য রুটি নিয়ে বাড়ি ফেরার সময় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ব্রাহ্মণচক গ্রামে পানিতে ডুবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. মিনহাজ হোসেন তামিম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. মিনহাজ হোসেন তামিম ব্রাহ্মণচক গ্রামের মিজানুর রহমান মিয়াজীর সন্তান। সে নিশ্চিন্তপুর গ্রীণ ফেয়ার কিন্টারগার্ডেন পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলেন।

নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, শনিবার ১১টার সময় মিনহাজ তার দাদার সাথে দোকানে যায় নাস্তা খাওয়ার জন্য। খওয়া শেষ করে দোকান থেকে ছোট ভাইয়ের জন্য রুটি নিয়ে দাদাকে না জানিয়ে বাড়িতে আসার সময় পুকুরে পা পিছলে পড়ে যায়।

এদিক ওদিক খোঁজাখুঁজি করে না পেয়ে দেখে পুকুর পারে ভেসে উঠে মিনহাজের দেহ। পরে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিনহাজ মৃগী রোগে আক্রান্ত ছিল।

Model Hospital

ibn sina diabeties

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।