সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে স্ত্রী সীমাকে নিজের কিডনি দিয়েও বাঁচাতে ব্যার্থ হতভাগা স্বামী লিটন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৫:৪৫ পিএম
চাঁদপুরে স্ত্রী সীমাকে নিজের কিডনি দিয়েও বাঁচাতে ব্যার্থ হতভাগা স্বামী লিটন
মাসুদ হোসেন : স্ত্রীর দুটি কিডনি অচল হওয়ার পর মৃত্যু যখন অবধারিত তখন নিজের একটি কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন লিটন চন্দ্র নামে এক স্বামী। ভালোবাসা অমর। তা আবারো প্রমাণ করলেন চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ গুলিশা গ্রামের যুগেশ চন্দ্রের ছেলে লিটন চন্দ্র। কিন্তু দুজনের আর একসাথে থাকা হয়ে ওঠেনি বেশিদিন। দুই মাসের মাথায় সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়েছে পরপারে।
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের চরবাকিলা গ্রামের সতিষ চন্দ্র দাসের মেয়ে নিহত সীমা রানী (৩৫) এর পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০-১২ বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সীমা রানী ও লিটন চন্দ্র। দুইটি ছেলে সন্তান রয়েছে তাদের সংসার জুড়ে। ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন। হ
ঠাৎ করে স্ত্রী সীমা রানী অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে গেলে পরীক্ষা নিরিক্ষা করে জানতে পারেন শরীরের দুইটি কিডনিই অচল। মৃত্যু যখন অবধারিত তখনি গত আড়াই মাস আগে স্ত্রীকে বাঁচাতে নিজের একটি কিডনি দিয়েছেন স্বামী লিটন চন্দ্র।
ibn sina diabeties
কিছুদিন অনেকটা সুস্থতা বোধ করলেও গত এক সপ্তাহ আগে ঠান্ডা জনিত সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে নিয়ে গেলে অবস্থা খারাপ দেখে আইসিওতে থাকার পর সোমবার (৩ অক্টোবর) সকালে মৃত্যুবরন করেন সীমা রানী। এ ঘটনায় উভয় এলাকায়ই নেমে আসে এক শোকের ছায়া।
এদিকে স্বামী লিটন চন্দ্রের কিডনি দেয়ার ঘটনায় প্রশংসায় ভাসছিলেন তিনি। পেশায় একজন সেলুন শ্রমিক হলেও স্ত্রীর প্রতি ভালোবাসার কমতি রাখেন নি কখনো। কিন্তু নিজের সর্বোচ্চটা দিয়েও প্রিয়তমা স্ত্রীকে বাঁচাতে পারলেন না হতভাগা স্বামী লিটন চন্দ্র।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।