সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

যারা প্রশ্ন ফাঁসের গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে; শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ২:৪৪ পিএম
যারা প্রশ্ন ফাঁসের গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে; শিক্ষামন্ত্রী
সাইদ হোসেন অপু চৌধুরী : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশে ধর্ম যার যার, উৎসব সবার। এখানে সবাই সমান অধিকার নিয়ে যার যার ধর্মীয় উৎসব পালন করবে। আচার অনুষ্ঠান পালন করবে স্বাধীনভাবে। আর সেটি নিশ্চিত করতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকার বদ্ধপরিকর।

মঙ্গলবার ৪ অক্টোবর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাঁদপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

মন্ত্রী আরও বলেন, এখন আর প্রশ্ন ফাঁসের কোন সুযোগ নেই, তবে যারা প্রশ্ন ফাঁসের চেষ্টা করে বা গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সদ্য শেষ হওয়া এসএসসি পরীক্ষার নিয়ে আমরা ইতিমধ্যে একটি পর্যালোচনা সভা করেছি। সভায় এসএসসি পরীক্ষার কোথায় কোনো ত্রুটি বিচ্যুতি হয়েছে কিনা এবং কিভাবে তা আমরা মোকাবেলা করেছি সে বিষয়গুলো আলোচনা করা হয়েছে। যেন আমাদের আসন্ন এইচএসসি পরীক্ষায় সারাদেশে সঠিকভাবে আমরা পরীক্ষা সম্পন্ন করতে পারি। এক্ষেত্রে যদি কোন ভুল থাকে তাও সুদরে নেয়ার চেষ্টা করা হবে।

Model Hospital

পূজা মন্ডপ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল ঘোষ।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।