শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

কচুয়ায় কলেজ, পৌর শহর ও চাঁপই শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৫:২৬ পিএম
কচুয়ায় কলেজ, পৌর শহর ও চাঁপই শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠন

মেহেদী হাসান : কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ, পৌর শহর ও চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে আগামী ৩ মাসের জন্য কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক হিসেবে ইব্রাহিম মিয়াকে (দুরন্ত) ও ইমরুল কায়েস প্রধানকে যুগ্ম আহবায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট, কচুয়া পৌর শহর শাখা ছাত্রলীগের আহবায়ক হিসেবে ফারদীন আলম ফাহিম ও রবিউল আলম রবিকে যুগ্ম আহবায়ক করে ৩৬ সদস্য বিশিষ্ট ও চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের আহবায়ক হিসেবে আব্দুল ওয়াদুদ (শেখ সজিব) ও নুর মোহাম্মদকে যুগ্ম আহবায়ক করে ৪৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গত সোমবার রাতে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করেন।

কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক- মেহরাব হোসেন মাহি, বিধান সরকার অপূর্ব, সদস্য- রবিউল ইসলাম বাবু, আব্রাহাম মাছুম প্রধান, তাওসিফ হোসেন জসিম, শাহাদাৎ হোসেন, মিন্টু চন্দ্র দেবনাথ, রাসেল পাটওয়ারী, হাবিব প্রধান, রবিউল ইসলাম, সাব্বির হোসেন, ইমন রানা, সাকিব হোসেন, নাজমুল হাসান, সাফায়েত হোসেন, আহসান হাবিব সিজান, আকিব হোসেন, আহাদ ইবনে মারুফ, মাসুম বিল্ল্যাহ, নবীর হোসেন, আবু আনাছ, ইয়াছিন পাটোয়ারী ও সাহেদ আহমেদ।

কচুয়া পৌর ছাত্রলীগের নব-গঠিত কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক-আমান উল্ল্যাহ, আলমগীর খান, জাহিদ হোসেন হৃদয়, আরিফুল ইসলাম, অপূর্ব নাহা, মো. তানিম সওদাগর, মেহেদী হাসান সিয়াম, রাকিব বিন খায়ের, হাসিব প্রধানম, সদস্য- মাহবুব আলম মৃধা, মেহেদী হাসান, হাসিবুল হাসানাত তুষার, ফজলে এলাহী রেদোয়ান, ফরহাদ হোসাইন, বিনয় চন্দ্র শীল, ইয়াছিন পাটোয়ারী, সাকিব হাসান, আহসান মাহমুদ, হানজালা হোসেন, শাহীন আলম, দ্বীন ইসলাম তুহিন, হাবিব ওয়াহিদ, নাবিল আল শাওন, সাগর সরকার, রায়হান ইসলাম শান্ত, সাকিব আহমেদ, মামুন হোসেন, আব্দুল রাজ্জাক, শাওন গাজী, নাজমুল ইসলাম ইমন, নাজমুর শাহেব শিহাব, মামুন হোসেন, মেহেদী হাসান নাইম ও আশেক এলাহী।

Model Hospital

চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের নব-গঠিত কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক-জুনায়েদ হোসেন অপি, রায়হান মজুমদার, রাব্বানি খান, তানভীর পাটোয়ারী, মো. জুবায়ের, ছোয়েব মুন্সি শাওন, মহিন উদ্দীন, আসিফ মাহমুদ ভূইয়া, মেহেদী পাটোয়ারি, ফরহাদ উদ্দীন রাজু, জাহিদ হাসান, মেহেদী হাসান শিহাব, মেহেদী হাসান মিরাজ, শাহরিয়ার রহমান আলআমিন, মো. সাইমুন খান, সদস্য-ফয়েজ উদ্দীন খান, কাউসার বেপারী, আশরাফুল ইসলাম শাওন, মহিব উল্ল্যাহ সায়েল, শাহাদাত হোসেন, শুভ চন্দ্র দে, আঃ আউয়াল কানন, মুছা বিন মালেক, শাকিল আহমেদ যুবরাজ, নাজমুল আরেফিন, নোবেল হোসেন, পারভেজ আহমেদ জিসান, মো. সানি, জাহিদ হাসান সোহাগ, সাইদুল আবরার, মেহেদী হাসান শাকিল, শিহাব উদ্দীন ওমর, জুবায়ের মিয়াজী, মাছুম আহমেদ, নূর মোহাম্মদ তকির, রাকিবুল হাসান নাইম, রাকিব হোসাইন, শোহাইব মোল্লা, হাসিবুর রহমান লাবিব, সাইফুল ইসলাম মনির, ইজাজ মজুমদার অভি, মোস্তফা আহসান, তানভীর হোসেন তারেক, মেহেদী হাসান, ফরহাদ হোসেন ও মো. সাব্বির হোসেন।

এক প্রতিক্রিয়ায় কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মো. ইব্রাহিম মিয়া (দুরন্ত), কচুয়া পৌর শহর শাখা ছাত্রলীগের আহবায়ক ফারদীন আলম ফাহিম ও চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের আহবায়ক আব্দুল ওয়াদুদ শেখ সজিব বলেন, প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

এসংগঠনের একটি ইউনিটের দায়িত্ব পাওয়ায় মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার ভিশন বাস্তবায়ন করতে আমাদের অভিভাবক কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ স্যারের নির্দেশে আমরা কাজ করে যাবো।

অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ছাত্রলীগকে সুসংগঠিত করে কচুয়া উপজেলাকে ছাত্রলীগের দুর্গো হিসেবে গড়ে তুলবো।

শাহমাহমুদপুরে বিএনপির সভাপতি থেকে স্বপন মাহমুদের স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:২৩ পিএম
শাহমাহমুদপুরে বিএনপির সভাপতি থেকে স্বপন মাহমুদের স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগকে ঘিরে ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় অনুষ্ঠিত সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় জানানো হয়, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনা অনুযায়ী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান বা মেম্বার পদে প্রার্থী হতে ইচ্ছুক এমন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি কিংবা সাধারণ সম্পাদককে দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিতে হবে। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ এ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলীয় ঐক্য ও আগামী দিনের করণীয় নিয়েও আলোচনা করা হয়। এ সময় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলীয় কার্যক্রম পরিচালনার বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি তারা বলেন, বিগত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের আমলে স্বপন মাহমুদ টানা দুইবার ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। বর্তমানে তার রাজনৈতিক দল বিএনপি সরকার ক্ষমতায়, তাই এবারও তাকে চেয়ারম্যান হিসেবে দলীয় সমর্থন দিতে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান। দলীয় সমর্থন নিয়ে নির্বাচন করলে ইউপি চেয়ারম্যান হিসেবে এবারও বিজয় নিশ্চিত করার আশা ব্যক্ত করেন নেতাকর্মীরা।
দীর্ঘদিনের সহকর্মী শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগের বিষয়টি সহজে মানিয়ে না নিয়ে স্মৃতিচারণ করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নাহিদ খান, সাবেক সহ সভাপতি কবির হোসেন রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সমাজসেবক জহিরুল হক লালু মাষ্টার প্রমূখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মতামত ব্যক্ত করেন ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব বেপারী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম পাটওয়ারী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর খান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন তপদার, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ সাত্তার বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ খান, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর পাটওয়ারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে দলীয় নেতাকর্মীদের মতামত ও উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি শাহমাহমুদপুর ইউনিয়নের সভাপতির পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন বিভিন্ন মামলা হামলার শিকার ও কারানির্যাতিত জননন্দিত নেতা স্বপন মাহমুদ। এবং এদিন রাতেই চাঁদপুর সদর উপজেলা বিএনপির কাছে তার পদত্যাগ পত্র জমা দেন। সভাপতির বক্তব্যে তিনি তাঁর দীর্ঘদিনের উল্লেখযোগ্য কিছু রাজনৈতিক কর্মকান্ডের কথা সকলের কাছে স্মৃতিচারণ করেন। অশ্রুসিক্ত নয়নে তিনি ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, ওলামাদলের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি দেলোয়ার হোসেন দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল পাটওয়ারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহীন হাওলাদার, সদস্য আবুল বাশার, বিএনপি নেতা মোজাম্মেল খান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মাহমুদ সেলিম, যুবদল নেতা শওকত কারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নূর আলম, যুগ্ম আহবায়ক জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, সাধারণ সম্পাদক রুমা বেগম, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সার্ভেয়ার আব্দুল হামিদ সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।