সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে পিকআপ ও দেশীয় অস্ত্র সহ দুই ডাকাত গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ১২:৩৭ পিএম
হাজীগঞ্জে পিকআপ ও দেশীয় অস্ত্র সহ দুই ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জ উপজেলার সাতবাড়িয়া রেলগেইট এলাকা থেকে পেশাদার দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার তাদেরকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি পিকআপভ্যান, ধারালো গ্রিল কাটার কার্টার ও ১০ টি মোটা রশি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার রুমন হোসেন সুমন (৩৪) ও নোয়াখালী জেলার বেগমগঞ্জের বেলাল হোসেন (৩৫)।

হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই মোস্তাক আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাত সুমনের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে সাতটি ও বেলালের বিরুদ্ধে তিনটি চুরি ও ডাকাতির মামলা রয়েছে।

Model Hospital

হাজীগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে আরো একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।