সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে গাছের ডাল পড়ে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ৩:৫১ পিএম
ফরিদগঞ্জে গাছের ডাল পড়ে শিশুর মৃত্যু

এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গাছের ডাল পড়ে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

১১ অক্টোবর মঙ্গলবার দুপুরে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন।

মারা যাওয়া শিশুর নাম নিছা। সে উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের উত্তর চৌরাঙ্গা গ্রামের মো. ইসমাইল হোসেনের মেয়ে। নিছা স্থানীয় শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজের শিশু শ্রেণির ছাত্রী ছিল।

পরিবারের লোকজন ও স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন জানান, দুপুরে ওই শিশুদের বাড়িতে ঘর করার উদ্দেশ্য গাছ কাটছিল। তারা দু’বোন সহ তিনজন শিশু এক সাথে বাড়ির উঠনে খেলা করছিল। গাছের ডাল পড়ছে দেখে দুই শিশু দৌড়ে সরে গেলেও নিছা সরতে না পারায় গাছের ডাল তার গায়ে পড়ে। পরে পরিবারের লোকজন শিশু নিছাকে উদ্ধার করে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Model Hospital

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।