শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

শেখ হাসিনার মতো এই মাপের নেতা গোটা পৃথিবীতে আর নেই; ড. সেলিম মাহমুদ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ১১:৩৮ এম
শেখ হাসিনার মতো এই মাপের নেতা গোটা পৃথিবীতে আর নেই; ড. সেলিম মাহমুদ

কচুয়া প্রতিনিধি : কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ, পৌর শহর ও চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের নব-গঠিত কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহিরউদ্দীন এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নিকট কৃতজ্ঞতা জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন হতে উপজেলা ছাত্রলীগের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়।

র‌্যালিটি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কচুয়া-ঢাকা সড়কের বিশ^রোড বালুরমাঠ সংলগ্ন এলাকায় পথসভায় মিলিত হয়।

সভায় প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ। এসময় তিনি বলেন, আমরা নিঃশঙ্কচিত্তে জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন প্রসার, অগ্রযাত্রা তার সারথী হিসেবে আমরা তার সাথে আছি। শেখ হাসিনা যতদিন বেচে থাকবেন, তাঁর নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে।তিনি শুধু বাংলাদেশের নেতা নন, তিনি একুশ শতকের বিশ্ব নেতা।একুশ শতক শুরু হয়েছে ২২বছর হলো। এই ২২ বছরের উন্নয়ন বিশ্বে তিনি সেতুবন্ধন তৈরি করেছেন।

Model Hospital

ছাত্রলীগের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা গবেষণা করে দেখো শেখ হাসিনার মতো এই মাপের নেতা গোটা পৃথিবীতে আর নেই। ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। আমি আশা করি কচুয়া উপজেলা ছাত্রলীগ সকল ভেদাবেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে কাজ করে যাবেন।আসন্ন জেলা পরিষদ নির্বাচনে উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাবেক জেলা পরিষদ সদস্য সালাউদ্দীন ভূইয়ার প্রতি আমার অকুন্ঠ সমর্থন রইলো। আমি আশা করি তিনি আবারো জেলা পরিষদ সদস্য পদে নির্বাচিত হয়ে এই এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবেন।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দীন সরকারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শাকিল মুন্সি তাবিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার জয়, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শুভজিৎ দাস ও কামরুল ভূইয়া।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক ইব্রাহিম মিয়া (দুরন্ত) ও যুগ্ম আহবায়ক ইমরুল কায়েস প্রধান, কচুয়া পৌর শহর শাখা ছাত্রলীগের আহবায়ক ফারদীন আলম ফাহিম ও যুগ্ম আহবায়ক রবিউল আলম রবি এবং জাহিদ হোসেন হৃদয়, চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের আহবায়ক আব্দুল ওয়াদুদ (শেখ সজিব) ও যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ।

শাহমাহমুদপুরে বিএনপির সভাপতি থেকে স্বপন মাহমুদের স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:২৩ পিএম
শাহমাহমুদপুরে বিএনপির সভাপতি থেকে স্বপন মাহমুদের স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগকে ঘিরে ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় অনুষ্ঠিত সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় জানানো হয়, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনা অনুযায়ী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান বা মেম্বার পদে প্রার্থী হতে ইচ্ছুক এমন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি কিংবা সাধারণ সম্পাদককে দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিতে হবে। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ এ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলীয় ঐক্য ও আগামী দিনের করণীয় নিয়েও আলোচনা করা হয়। এ সময় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলীয় কার্যক্রম পরিচালনার বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি তারা বলেন, বিগত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের আমলে স্বপন মাহমুদ টানা দুইবার ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। বর্তমানে তার রাজনৈতিক দল বিএনপি সরকার ক্ষমতায়, তাই এবারও তাকে চেয়ারম্যান হিসেবে দলীয় সমর্থন দিতে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান। দলীয় সমর্থন নিয়ে নির্বাচন করলে ইউপি চেয়ারম্যান হিসেবে এবারও বিজয় নিশ্চিত করার আশা ব্যক্ত করেন নেতাকর্মীরা।
দীর্ঘদিনের সহকর্মী শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগের বিষয়টি সহজে মানিয়ে না নিয়ে স্মৃতিচারণ করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নাহিদ খান, সাবেক সহ সভাপতি কবির হোসেন রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সমাজসেবক জহিরুল হক লালু মাষ্টার প্রমূখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মতামত ব্যক্ত করেন ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব বেপারী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম পাটওয়ারী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর খান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন তপদার, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ সাত্তার বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ খান, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর পাটওয়ারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে দলীয় নেতাকর্মীদের মতামত ও উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি শাহমাহমুদপুর ইউনিয়নের সভাপতির পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন বিভিন্ন মামলা হামলার শিকার ও কারানির্যাতিত জননন্দিত নেতা স্বপন মাহমুদ। এবং এদিন রাতেই চাঁদপুর সদর উপজেলা বিএনপির কাছে তার পদত্যাগ পত্র জমা দেন। সভাপতির বক্তব্যে তিনি তাঁর দীর্ঘদিনের উল্লেখযোগ্য কিছু রাজনৈতিক কর্মকান্ডের কথা সকলের কাছে স্মৃতিচারণ করেন। অশ্রুসিক্ত নয়নে তিনি ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, ওলামাদলের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি দেলোয়ার হোসেন দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল পাটওয়ারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহীন হাওলাদার, সদস্য আবুল বাশার, বিএনপি নেতা মোজাম্মেল খান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মাহমুদ সেলিম, যুবদল নেতা শওকত কারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নূর আলম, যুগ্ম আহবায়ক জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, সাধারণ সম্পাদক রুমা বেগম, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সার্ভেয়ার আব্দুল হামিদ সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।