বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে বিশেষ অভিযানে ১৭ আসামী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ২:২৬ পিএম
ফরিদগঞ্জে বিশেষ অভিযানে ১৭ আসামী আটক

এস এম ইকবাল : ফরিদগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ বিভিন্ন মামলা ও ১৭ আসামী আটক করা হয়েছে ।

১২ অক্টোবর রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নিদের্শে ওসি (তদন্ত) প্রদীপ মন্ডলের তত্ববদানে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলার ১৫ আসামীসহ মোট ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় এস.আই আব্দুল কুদ্দুস উপজেলার ১০নং গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নে পশ্চিম লাড়ুয়া এলাকার পুরান রামপুর বাজারে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সবুজ বেপারী (৩৯) ও মোঃ সুরুজ হোসেন(২৮)কে ৩৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।

একই সময় এস.আই মোঃ নুরুল ইসলাম, এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এসআই একরামুল হক, এএসআই মোঃ নাঈম হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পশ্চিম জয়শ্রী এলাকায় অভিযান পরিচানা করে জি-আর মামলার মাহমুদা বেগম, রাসেল হোসেন (২৬), বিলকিছ বেগম, জয়নব বানুকে আটক করেন।

Model Hospital

একই দিনে এসআই আবদুল মান্নান, এএসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের আষ্টা এবং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ভূলাচৌ এলাকায় অভিযান পরিচালনা করিয়া জি-আর মামলার পরোয়ানাভুক্ত আসামী মোঃ রুবেল হোসেন (২৫), মোঃ ওয়াসিম প্রকাশ রাসেল (২৪), মোঃ জসিম উদ্দিন পাটওয়ারীকে গ্রেফতার করেন।

একই সময় এসআই ওবায়েদ উল্যাহ নয়ন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের পশ্চিম হাসা এলাকায় অভিযান পরিচালনা করে জি-আর মামলার পরোয়ানাভুক্ত আসামী মোঃ হানিফ গাজী এবং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের মধ্য চাঁদপুর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের বিশেষ আইন ৩৪ দারায় আবুল কালাম(৫০)কে গ্রেফতার করেন।

একই দিনে এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চরদুখিয়াএলাকায় অভিযান পরিচালনা করে জি-আর মালামার পরোয়ানাভুক্ত আসামী মোঃ বিল্লাল হোসেন তপাদার (৩০)কে গ্রেফতার করেন।

একই দিনে এসআই মোঃ জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চরদুঃখীয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালী এবং বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনের গাঁও এলাকায় অভিযান পরিচালনা করে সি-আর মামলার পরোয়ানাভুক্ত আসামী আহাম্মদ উল্যাহকে বিশকাটালী থেকে এবং জি-আর মামলার পরোয়ানাভুক্ত আসামী মোঃ মজিবুর রহমান খোকনকে মদনের গাঁও থেকে গ্রেফতার করেন।

একই দিনে এএসআই মোঃ শফিক মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপডজেলার গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের পুরান রামপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে জি-আর মামলার পরোয়ানাভুক্ত আসামী সবুজ বেপারীকে গ্রেফতার করে।

একই সময় এসআই আবদুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রূপসা দক্ষিন ইউনিয়নের কাউনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে জি-আর মামলার পরোয়ানাভুক্ত আসামী মোশারফ হোসেন পিনুকে গ্রেফতার করেন।

একই সময় এসআই সেলিম মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চরদুঃখীয় পূর্ব ইউনিয়নের আলোনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে জি-আর মামলার পরোয়ানাভুক্ত মোঃ নুরুন্নবী কালুকে গ্রেফতার করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের প্রেরন করা হয়েছে এবং বিভিন্ন মামলার ১৫ আসামীকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।