বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আদালতের মামলা উপেক্ষা করে জোর পূর্বক স্থাপনা নির্মান, সংঘর্ষের আশঙ্কা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ৫:৫৮ পিএম
ফরিদগঞ্জে আদালতের মামলা উপেক্ষা করে জোর পূর্বক স্থাপনা নির্মান, সংঘর্ষের আশঙ্কা

স্টাফ রির্পোটার : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় আদালতে চলমান মামলা থাকা সত্ত্বেও সে মামলা উপেক্ষা করে ঘর নির্মাণে জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।

২৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে ওই উপজেলার ২ নং বালিথুবা ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ সরখাল গ্রামের ক্বারী সাহেবের বাড়িতে এ ঘটনা ঘটে। এমন ঘটনাকে কেন্দ্র করে যে কোন সময় ওই বাড়িতে দুই পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

ওই বাড়ির মৃত আলী আকবর ক্বারীর ছেলে মোঃ আবু হানিফ ক্বারী জানান, একই বাড়ির মৃত হানিফ ডাকাতের কন্যা কুলসুমা বেগম গংদের সাথে বাড়ির ১৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তিনি জানান, বিরোধকৃত ওই ১৫ শতাংশ জমির পৈত্রিকসূত্রে মালিক তার যেটা আলী এরশাদ ক্বারী এবং তার পিতা মৃত আলী আকবর ক্বারী গংরা। কিন্তু কুলসুমা বেগম ওয়ারিশ সূত্রে মালিকানা দাবি করে গত প্রায় তিন মাস পূর্বে আমাদের বিরুদ্ধে চাঁদপুর আদালতে একটি বিএস মামলা দায়ের করেন। মামলাটি এখনো বর্তমানে চলমান রয়েছে।

আবু হানিফ গংদের অভিযোগ ওয়ারিশ সূত্রে জমির মালিকানা দাবি করা কুলসুমা বেগম স্থানীয় এলাকার নূর মোহাম্মদ খানের ছেলে বখাটে ও প্রভাবশালী শিপন খানের যুক্তি পরামর্শ এবং তারই ছত্রছায়ায় আদালতের চলমান মামলাকে উপেক্ষা করে ওই জমিতে গত বুধবার সকালে একটি ঘর নির্মাণ করার প্রস্তুতি নেন। এ সময় তাদেরকে বাঁধা দিলেও তারা প্রভাব খাটিয়ে সেখানে একটি ঘর নির্মাণ করেন। তার পরের দিন এ নিয়ে আমাদের মাঝে ঝগড়াঝাঁটি হলে একইভাবে শিপন খানের নির্দেশে তারা সেখানে তারা ঘরটির নির্মাণ কাজ সম্পর্ন করেন। ঘাঁটি নির্মাণ কাজে আমি বাধা দিলে প্রভাবশালী শিপন খান আমাকে মারধর করেন এবং দেশীয় অস্ত্র দিয়ে মেরে ফেলার হুমকি প্রদান করেন।

Model Hospital

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার আলী হারিছ মিয়াজী জানান, উক্ত বিষয়টি আমি জেনেছি পরে উভয় পক্ষকে মামলা নিষ্পত্তি হওয়ার পর স্থাপনা নির্মাণ করার অনুরোধ করেছি। যেহেতু আদালতে জায়গাটির বিষয়ে মামলা চলমান রয়েছে সেহেতু জোর করে ঘর নির্মাণ করা ঠিক নয়। উভয়পক্ষের আদালতের সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বিষয়টি সম্পর্কে স্থানীয় ইউপি চেয়ারম্যান এ এইচ এম হারুনের সাথে আলাপকালে তিনি জানান, যেহেতু এই সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে তাই উভয় পক্ষই সহনশীল হতে হবে,কোন অবস্থাতেই এই স্থানে স্থাপনা নির্মান করা যাবে হবে না।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।