বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে উয়ারুক সড়ক অবরোধের কাণ্ডে ৪জন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১, ৩:৩৯ পিএম
শাহরাস্তিতে উয়ারুক সড়ক অবরোধের কাণ্ডে ৪জন আটক

বিশেষ  প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি উপজেলা মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের সড়কে  বিক্ষোভ – অবরোধের মামলায় পুলিশ ৪জনকে আটক করেছে।

বৃহস্পতিবার রাতে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জনি কান্তি দে বাদী হয়ে দ্রুত বিচার আইনে  একটি মামলা দায়ের করেন,যার নং নং-১৮/২৩৬। এতে ১৫ জনসহ  অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করে মামলাটি রুজু করা হয় । পরে  ওই ঘটনার  মামলায় অভিযুক ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলা সূত্র জানায় , উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের বর্তমান  চেয়ারম্যান এবং নৌকার মনোনয়ন বঞ্চিত মোঃ জহিরুল ইসলাম মানিক নৌকা প্রতীকের মনোনয়ন না পাওয়ায় তার   ৫০/৬০ জন লোক কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উপর গাছের গুঁড়ি ফেলে টায়ারে আগুন জ্বেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনমনে আতংক সৃষ্টি করে। এ মামলায় পুলিশ তাৎক্ষণিক ৪ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, ওয়ারুক গ্রামের মৃত হাবিব উল্লাহর পুত্র মোঃ হোসেন পাটোয়ারী (৪৫), একই গ্রামের মোঃ জসিম উদ্দিন পাটোয়ারীর পুত্র মেহেদী হাসান হৃদয় (২১), টামটা গ্রামের আঃ রশিদের পুত্র মোঃ সোহেল আহমেদ (২১), একই গ্রামের মোঃ জহিরুল হকের পুত্র মোঃ পারভেজ হোসেন (২০) শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, সড়কে বিশৃঙ্খলা, অগ্নিসংযোগ, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনমনে আতংক সৃষ্টির অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

Model Hospital

প্রসঙ্গতঃ টামটা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম মানিক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সদ্য ঘোষিত প্রার্থী তালিকায় মনোনয়ন বঞ্চিত হন। গত বুধবার (২৪ নভেম্বর) রাত ৭টায় তিনি ঢাকা থেকে এলাকায় ফিরলে শতাধিক কর্মী সমর্থক ওয়ারুক বাজারে টায়ার ও কাঠ পুড়িয়ে সড়ক অবরোধ করে।

এ সময় তারা মানিক ও নৌকা প্রতীকের শ্লোগান দিতে থাকে। বিক্ষোভকালে রাস্তায় অসংখ্য যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।