বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে আ’লীগের মামলায় বিএনপি’র ৮ জন জেলে; আসামি ১শ’৫০

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৫:০২ পিএম
শাহরাস্তিতে আ’লীগের মামলায় বিএনপি’র ৮ জন জেলে; আসামি ১শ’৫০

বিশেষ প্রতিবেদক : শাহরাস্তিতে বিএনপি ও যুবদলের দেড়শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলা দায়ের পর শাহরাস্তি থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৮ জনকে গ্রেফতার করেছে।

মঙ্গলাবার (১ নভেম্বর) রাত সাড়ে ১২ টার সময় শাহরাস্তি পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর তুষার চৌধুরী রাসেল বাদী হয়ে শাহরাস্তি থানায় এ মামলা দায়ের করেন।

দলীয় সূত্র জানায়, গত ২৮ অক্টোবর শুক্রবার বিকেলে শাহরাস্তি উপজেলা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও সমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর যুবদল।

Model Hospital

এসময় বিএনপি ও জামায়াত শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় অবস্থান নেয় পৌর আলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বাদী এজাহারে উল্লেখ করেন, ঘটনার সময় যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ভাংচুর এবং আলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের ৮ জন নেতাকর্মীকে আহত করেছে।

মামলায় উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, সিনিয়র যুগ্ম আহবায়ক এড. শাহেদুল হক মজুমদার সোহেল, সদস্য সচিব এহতেশামুল হক, পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল খায়ের সিএ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজীসহ ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড়শ’ নেতাকর্মীকে আসামী করা হয়েছে।

মামলা দায়েরের পর পুলিশ উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও যুবদলের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার পূর্ব উপলতা গ্রামের মৃত বুজরত আলীর পুত্র আঃ ছাত্তার (৪৭) একই গ্রামের মৃত ফজলুল হকের পুত্র আলী হোসেন (৫০), সূয়াপাড়া পাটোয়ারী বাড়ির মৃত আঃ হাইয়ের পুত্র মোঃ শাহ পরান (৩২), একই গ্রামের সেকান্দর আলী পাটওয়ারীর পুত্র মোঃ তাজুল ইসলাম (৪৩), বেলাজী বাড়ির মৃত আঃ বারেকের পুত্র মোঃ আমির হোসেন (৫০), মাইজের বাড়ির মৃত আবুল কাশেমের পুত্র মোঃ তৌয়ব আলী (৪৬), পশ্চিম মাইজের বাড়ির ইসমাইল হোসেনের পুত্র মোঃ খোকন মিয়া (৩০) ও নোয়াগাঁও পশ্চিম পাড়া মুন্সি বাড়ির মৃত আঃ রশিদের পুত্র শরিফুদ্দিন প্রকাশ লিটন (৫০)।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, গ্রেফতার ৮ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital