শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে দোকান ভাংচুর ও স্বর্ণলংকার লুটের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৬:০২ পিএম
মতলব দক্ষিণে দোকান ভাংচুর ও স্বর্ণলংকার লুটের অভিযোগ
স্টাফ রিপোর্টার : মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের করবন্দ গ্রামে ক্রয়কৃত সম্পত্তিতে নির্মানকৃত দোকান ভাংচুর এবং স্বর্ণলংকার লুটপাটের অভিযোগ পাওয়া গেছে, বুধবার সকালে আব্দুল মান্নান মাল গং ও  হেলাল তপদারের নের্তৃত্বে নব নির্মিত দোকান ভাংচুর করা হয়।
এ ঘটনায় এলাকার সর্বস্তরের মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে, যে কোন সময় এ ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছে এলাকাবাসী।
ঘটনার বিবরনে জানা যায়, করবন্দ গ্রামের আরশাদ উল্ল্যাহ পাটওয়ারী ছেলে মোস্তফা পাটওয়ারী রাস্তার পাশে ১০ শতাংশ সম্পত্তি ক্রয় করেন সৈয়দ এবং নুরু তপদারের কাছ থেকে যার দলিল নং ২৮৮৫। ১০শতাংশ সম্পত্তি ক্রয় করার পর মোস্তফা তার সম্পত্তিতে ভরাট করে মার্কেট নির্মানের কাজ চলমান রয়েছে। সে সব নির্মিত মার্কেট মঙ্গলবার জুলহাস ৪৫, হাসান ৫০, শাহাদাৎ ৩৫, জসিম ৪৫, সবার পিতা মান্নান মাল, লিয়াকত আলী ৬৫ পিতা ওয়াহেদ আলী মুন্সি, মানিক মুন্সি ৪৫, পিতা উচু মুন্সি সহ বেশ কয়েকজন গিয়ে দোকানের দেয়াল সার্টার ভাংচুর করে। এ সময় মোস্তফার মা বাধা দিতে গেলে তাকে মারধর করে তার সাথে থাকা স্বর্ণালঙ্কার অভিযুক্তরা লুট করে। এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবার ৯৯৯ ফোন করলে মতলব দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরির্দশন করে ঘটনার তথ্য সংগ্রহ করেন।
জানা যায়, এ সম্পত্তি নিয়ে হেলাল তপদার আরশাদউল্ল্যাহকে বিবাদী করেন মামলা দায়ের করেন, সে মামলার রায় ও মোস্তফার পক্ষে আসে, রায়ের পর মোস্তফা তার সম্পত্তিতে মার্কেট করেন। কিন্তু কোন অদৃশ্য ঘুটির জোরে হেলাল গং নব নির্মিত দোকান ভাংচুর করে দখলের চেষ্টা করে সামনে বেড়া দিয়ে সিটকে পড়ে।
এদিকে  ক্রয়সূত্রে মালিক দাবীদার মহসিন মিজির বড় ভাই হাসান মিজি জানান, উক্ত সম্পত্তি দলিল ও খতিয়ান মুলে হেলাল তপদার মালিক হয়ে আমার ভাই মহসিন মিজির কাছে এক বছর পূর্বে বায়না দলিলে বিক্রি করে। তিনি (হেলাল তপদার) তার বিক্রিকৃত সম্পত্তি গত ৩১অক্টোবর সোমবার সকালে মহসিন মিজিকে দলিলে রেজিস্ট্রি করে গতকাল ১নভেম্বর মঙ্গলবার সরে জমিনে ভোগ দখন বুঝিয়ে দিয়েছেন। এসময় একই এলাকার আশাদ উল্লা গং সম্পত্তির মালিক দাবী করে বাধা সৃষ্টি করে। এসময় তিনি এক শ্রমিকের মাথায় লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital