মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিনে যুব ঐক্য পরিষদের আহবায়ক সমির, সদস্য সচিব চন্দন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ২:১৯ পিএম
মতলব দক্ষিনে যুব ঐক্য পরিষদের আহবায়ক সমির, সদস্য সচিব চন্দন

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ মতলব দক্ষিন উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে আহবায়ক সমির ভট্রাচার্য্য, সদস্য সচিব চন্দন বিশ্বাষ ।

২৭ জুন বৃহস্পতিবার সন্ধায় মতলব কচি-কাঁচা মিলনায়তনে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ মতলব দক্ষিন উপজেলা শাখা কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

মতলব দক্ষিন উপজেলা যুব ঐক্য পরিষদের নব নির্বাচিত আহবায়ক সমির ভট্রাচার্য্যের সভাপতিত্বে ও সদস্য সচিব চন্দন বিশ্বাষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ ভৌমিক, অনুষ্টানের উদ্ভোধন করেন সাধারন সম্পাদক বাদল নন্দী, বিশেষ বক্তা হিসাবে উপস্হুিত ছিলেন চা্ঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের আহবায়ক অমরেশ দত্ত জয়, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদস্য সচিব পার্থ কুমার দাস, যুগ্ম আহবায়ক সাংবাদিক তপন পোদ্দার, সিনিয়র যুগ্ম আহবায়ক জয় চন্দ্র নাগ, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মতলব পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পিন্টু সাহা, সদস্য সচিব উৎপল চন্দ, উপজেলা জন্মঅষ্টমী কমিটির সাধারণ সম্পাদক সুকরঞ্জন দাস ফরিজগঞ্জ উপজেলার যুব ঐক্য পরিষদের সদস্য সচিব গণেশ দাস আমি চোর উপজেলার যুব ঐক্য পরিষদের সদস্য সচিব শিমুল অধিকারী, যুব ঐক্য পরিষদের সদস্য সুমন সরকার (মাস্টার) যুগ্ম আহ্বায়ক উত্তম সরকার , পৌর ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক লিখন ঘোষ , অনুষ্ঠানের শুরুতেই গীতা পাঠ করেন সদস্য রিপন দাস ।

নব নির্বাচিত কমিটিতে যারা রয়েছেন তারা হলেন আহবায়ক সমির ভট্রাচার্য্য, সিনিশর যুগ্ন আহবায়ক বিজয় বনিক, যুগ্ম আহবায়ক উত্তম সরকার, যুগ্ন আহবায়ক লিটন সাহা, সদস্য সচিব চন্দন বিশ্বাষ, সম্মানিত সদস্য স্বপন সাহা, সুমন সরকার, দীপক বণিক , শংকর সাহা, গৌতম দে, সঞ্জয় ঘোষ, দিপু ঘোষ, শান্ত দাস, শুভ চক্রবর্তী , কমল বিশ্বাস , জবা রানী বিশ্বাস, রতন চক্রবর্তী, রিপন দাস , সহদেব দাস , কাকন ভট্টাচার্য্য, বলাই সরকার ।

Model Hospital

এ সময় নব নির্বাচিত আহবায়ক সমির ভট্রাচার্য্য, ও সদস্য সচিব চন্দন বিশ্বাষ সকলের আশির্বাদ ও সহযোগিতা কামনা করেন ।

এ সময় উপজেলা ও পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ , ছাত্র ঐক্য পরিষদের নেতা কর্মীরা উপস্হিত ছিলেন ।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’