শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মাহফুজ, সম্পাদক হাসিব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ১২:৪৭ এম
মতলব দক্ষিণ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মাহফুজ, সম্পাদক হাসিব

মতলব দক্ষিণ উপজেলা সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়েছে। গত ৯ জুলাই বেলা এগারোটায় সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে মতলব দক্ষিণ উপজেলা সাংবাদিক ফোরামের কমিটি গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক গোলাম সারওয়ার সেলিমের সভাপতিত্বে ও মুহাম্মদ ইকবাল হোসাইনের পরিচালনায় উক্ত সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে দৈনিক আমাদের সময় পত্রিকার মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি মাহফুজ মল্লিককে সভাপতি ও দৈনিক ইলশেপাড় পত্রিকার মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি মোজাম্মেল প্রধান হাসিবকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটি ঘোষণা করার পর উক্ত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীজন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital