মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাংবাদিক এম এম কামালের পিতা’র কুলখানি সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ১১:৫৪ এম
সাংবাদিক এম এম কামালের পিতা’র কুলখানি সম্পন্ন

স্টাফ রিপোর্টার : দৈনিক চাঁদপুর খবর পত্রিকার মফস্বল সম্পাদক ,চাঁদপুর জেলা ফটোজানালিষ্ট এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি সাংবাদিক এম এম কামালে’র পিতা চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দাসদী গ্রামের গাজী বাড়ি নিবাসী আব্দুল ওহাব গাজী’র কুলখানি উপলক্ষে পবিত্র কোরআন খতম, কবর জিয়ারত ,দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

১২নভেম্বর (শনিবার) ডাসদী গাজী বাড়ি জামে মসজিদে বাদ জোহর দোয়া ও মিলাদের পূর্বে মরহুমের ছেলে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার মফস্বল সম্পাদক এম এম কামালের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি বলেন, আমরা শুধু মরহুমের জন্য দোয়া করতে পারব। দোয়ার জন্যই আজকের এই আয়োজন। আমি যতটুকু জানি উনি একজন ভালো মানুষ ছিলেন। যারা ভালো মানুষ, তাদের কথা মানুষ মৃত্যুর পরও স্মরণ করে। আমি সকলের নিকট ওনার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ যেন মরহুমকে জান্নাতবাসী করে।

অনুষ্ঠানে দোয়া মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন, ডাসদী মিজি বাড়ি জামে মসজিদ এর খতিব মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম।

Model Hospital

এসময় দোয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক মনির গাজী, চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি সালেহ আহমেদ জিন্নাহ, ফরাজি বাড়ি জামে মসজিদ এর খতিব মাওলানা মোজাম্মেল হোসেন, কল্যানপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ওমর ফারুক সুমন, কল্যানপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাহাবুদ্দিন গাজী, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার রানা সরকার,পত্রিকার অফিস ইনর্চাজ হযরত আলী, কল্যানপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো: জসিম উদ্দিন বেপারী, মরহুমের বড় ছেলে মো: জয়নাল গাজী, দ্বিতীয় ছেলে মো: জামাল গাজী, চতুর্থ ছেলে মো: শাহাদাৎ গাজী, মরহুমের ছেলে মো: ইব্রাহিম গাজী, কল্যান্দি হুজুরের বাড়ির ১০জন হাফেজ ও রালদিয়া মাদরাসার ১০জন হাফেজসহ এলাকাবাসী, সুধীজন ও মুসল্লিগণ।

দোয়া ও মিলাদ শেষে মরহুমের কবর জিয়ারত করেন মুসল্লিগণ। গত ১১ নভেম্বর (শুক্রবার) কল্যানপুর ইউনিয়নের ডাসদী গ্রামের ১০টি মসজিদে জুমআ’র নামাজের পর মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া’র আয়োজন করা হয়।

উল্লেখ্য, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার মফস্বল সম্পাদক এম এম কামালের পিতা চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দাসদী গ্রামের গাজী বাড়ি নিবাসী আব্দুল ওহাব গাজী গত ৮ নভেম্বর দিবাগত রাত ১টায় তার কল্যানপুরস্থ নিজ বাড়িতে বার্ধক্যজণিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন (ইন্না….রাজিউন)। গত ৯নভেম্বর (বুধবার) ডাসদী গাজী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৭৫বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৬ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।