মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘দৈনিক চাঁদপুর সময়’-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৪:৩৮ পিএম
‘দৈনিক চাঁদপুর সময়’-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী

স্টাফ রিপোর্টার : আজ ১৭ নভেম্বর বৃহস্পতিবার চাঁদপুরের অন্যতম জনপ্রিয় দৈনিক পত্রিকা ‘দৈনিক চাঁদপুর সময়’ -এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ।

২০১৩ সালের ১৭ নভেম্বর পত্রিকাটির অনুমোদন লাভ করে প্রকাশনায় আসে। এর পর থেকে পত্রিকাটি অনেক চড়াই উৎরাই পেড়িয়ে আজ প্রকাশনার ৯ বছর পূর্ণ করলো। ২০২১ সালের ০১ জুন থেকে পত্রিকাটির মালিকানা পরিবর্তন হয়ে চাঁদপুরের অন্যতম জনপ্রিয় ‘টাইমস কমিউনিকেশন’ -এর স্বত্ত্বাধিকারী কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল এর মালিকানায় যুক্ত হয়। প্রকাশনার ধারাবাহিকতা ঠিক রেখে এর পর থেকে পত্রিকাটি নিরবচ্ছিন্নভাবে নিয়মিত প্রকাশিত হয়ে ইতোমধ্যে চাঁদপুরের পত্রিকা জগতে একটি শক্ত অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছে।

আজ অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে পত্রিকাটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীর মধ্যে আজ প্রথমে থাকছে কেক কেটে কর্মসূচীর উদ্বোধন। উদ্বোধন করবেন আমন্ত্রিত অতিধিবৃন্দ। এর পর বিকেলে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং বাদ আছর মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করবেন পত্রিকার স্বত্ত্বাধিকারী ও ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন পত্রিকার প্রধান সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল।

Model Hospital

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।