শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

কারা আসছেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৩:৩৭ পিএম
কারা আসছেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে

সজীব খান : আগামী ৬ ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রী-বার্ষিক সম্মেলন, সম্মেলনকে ঘীরে ইতিমধ্যে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ সমর্থীত নেতাকর্মী সবার মাঝে বিপুর উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, দীর্ঘ দেড়যুগের ও সময় বেশি ধরে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন না হওয়ায় সদর উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির এখনও বহল রয়েছে।

চাঁদপুর সদর উপজেলার প্রতিটি ইউনিটের মাঝে এখন শুধু আলোচনা সদর উপজেলার আওয়ামী লীগের ত্রী-বার্ষিক সম্মলন। কে হবে সভাপতি, কে হবে সাধারণ সম্পাদক, কাদের নের্তৃত্বে আবার চলবে সদর উপজেলা আওয়ামী লীগে।

চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ঘীরে সভাপতি সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের নিয়ে তাদের সমর্থকগন বিভিন্ন ভাবে প্রচার চালিয়ে যাচ্ছে, বিভিন্ন রংয়ের ব্যানার বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে দিয়ে যাচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে ও পদপ্রত্যাশীদের নিয়ে সংবাদ প্রচার হচ্ছে।

চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রী-বার্ষিক সম্মেলন উপলক্ষে ইতিমধ্যে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষ করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে নির্ধারিত তারিখেই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষ করার জন্য আওয়ামী লীগের নের্তৃত্বে সব ধরনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে পাড়া মহল্লায় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা মিটিং করা শুরু করেছে। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।

Model Hospital

সদর উপজেলা আওয়ামী লীগের আওয়ামী লীগের সভাপতি পদে বর্তমান কমিটির অধিকাংশ নেতার নাম শুনা যাচ্ছে।

তবে জেলা যুবলীগের সাবেক দুএকজর নেতার নাম ও পত্র পত্রিকায় সংবাদে চলে আসছে। সদর উপজেলা আওয়ামী লীগের ত্রী বার্ষিক সম্মেলনে সভাপতি পদে বর্তমান সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সহ-সভাপতি শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ খান বাদল, বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল, সাধারণ সম্পাদক পদে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইউব আলী বেপারীর নাম শুনা যাচ্ছে। এ নিয়ে চাঁদপুর সদর উপজেলার নিয়ে চলছে নানা বিশ্লেষণ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন নেতার নেতৃত্বে দলকে সুসংগঠিত করতে পারবে এ নিয়ে আওয়ামী লীগ পরিবারের মাঝে ভিতরগত ভাবে চলছে আলোচনা। বর্তমান কমিটির কোন নেতা বেশি তৃনমূলের নেতাকমীর খোঁজ খবর নিয়েছে, যোগাযোগ রেখেছে, বিভিন্ন প্রয়োজনে অভিভাবকের মত পাশে ছুটে এসেছে, তা নিয়ে ও চলছে বিচার বিশ্লেষণ। মাঠ পর্যায়ের নেতাকর্মীরা একজন কর্মী বান্ধন অভিভাবক নেতৃত্বে প্রত্যাশা করেছে।

এখন দেখার অপেক্ষা সম্মেলণে কারা আসছে, সদর উপজেলার আওয়ামী লীগের অভিভাবক হিসেবে।

শাহমাহমুদপুরে বিএনপির সভাপতি থেকে স্বপন মাহমুদের স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:২৩ পিএম
শাহমাহমুদপুরে বিএনপির সভাপতি থেকে স্বপন মাহমুদের স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগকে ঘিরে ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় অনুষ্ঠিত সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় জানানো হয়, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনা অনুযায়ী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান বা মেম্বার পদে প্রার্থী হতে ইচ্ছুক এমন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি কিংবা সাধারণ সম্পাদককে দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিতে হবে। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ এ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলীয় ঐক্য ও আগামী দিনের করণীয় নিয়েও আলোচনা করা হয়। এ সময় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলীয় কার্যক্রম পরিচালনার বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি তারা বলেন, বিগত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের আমলে স্বপন মাহমুদ টানা দুইবার ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। বর্তমানে তার রাজনৈতিক দল বিএনপি সরকার ক্ষমতায়, তাই এবারও তাকে চেয়ারম্যান হিসেবে দলীয় সমর্থন দিতে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান। দলীয় সমর্থন নিয়ে নির্বাচন করলে ইউপি চেয়ারম্যান হিসেবে এবারও বিজয় নিশ্চিত করার আশা ব্যক্ত করেন নেতাকর্মীরা।
দীর্ঘদিনের সহকর্মী শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগের বিষয়টি সহজে মানিয়ে না নিয়ে স্মৃতিচারণ করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নাহিদ খান, সাবেক সহ সভাপতি কবির হোসেন রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সমাজসেবক জহিরুল হক লালু মাষ্টার প্রমূখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মতামত ব্যক্ত করেন ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব বেপারী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম পাটওয়ারী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর খান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন তপদার, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ সাত্তার বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ খান, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর পাটওয়ারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে দলীয় নেতাকর্মীদের মতামত ও উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি শাহমাহমুদপুর ইউনিয়নের সভাপতির পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন বিভিন্ন মামলা হামলার শিকার ও কারানির্যাতিত জননন্দিত নেতা স্বপন মাহমুদ। এবং এদিন রাতেই চাঁদপুর সদর উপজেলা বিএনপির কাছে তার পদত্যাগ পত্র জমা দেন। সভাপতির বক্তব্যে তিনি তাঁর দীর্ঘদিনের উল্লেখযোগ্য কিছু রাজনৈতিক কর্মকান্ডের কথা সকলের কাছে স্মৃতিচারণ করেন। অশ্রুসিক্ত নয়নে তিনি ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, ওলামাদলের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি দেলোয়ার হোসেন দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল পাটওয়ারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহীন হাওলাদার, সদস্য আবুল বাশার, বিএনপি নেতা মোজাম্মেল খান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মাহমুদ সেলিম, যুবদল নেতা শওকত কারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নূর আলম, যুগ্ম আহবায়ক জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, সাধারণ সম্পাদক রুমা বেগম, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সার্ভেয়ার আব্দুল হামিদ সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।