শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে এসএসসি-সমমানেতে পাসের হার ৯১% , এ প্লাস ৭১

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৩:১১ পিএম
হাইমচরে এসএসসি-সমমানেতে পাসের হার ৯১% , এ প্লাস ৭১
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচরে ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭৭৮ জন শিক্ষার্থী কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি-সমমান পরীক্ষায় অংশগ্রহন করে ৭০৮ জন শিক্ষার্থী পাস করেছেন। পাশের হার হয়েছে ৯১%। জিপিএ -৫ পেয়েছেন ৭১ জন।
১০টি মাদ্রাসার ৩৪৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাস করেছেন ৩১১জন। পাসের হার হয়েছে ৯৬.৪০%। জিপিএ-৫ পেয়েছেন ৫জন।
আলআমিন মহিলা দাখিল মাদরাসার ও কাটাখালি হামিদিয়া মাদরাসা শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
হাইমচর উপজেলার বাজাপ্তী রমনী মহন উবির ১০৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৮৯ জন। পাসের হার ৮৬.৪%। জিপিএ -৫ পেয়েছেন ৯জন। চরভৈরবী উচ্চ বিদ্যালয়ে ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে কৃতকার্য হয়েছে ২৫জন। পাসের হার ৮৯.২%।
চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে কৃতকার্য হয়েছেন ৭৮ জন। পাশের হার ৮৭%। জিপিএ-৫ পেয়েছে ৭জন। দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ে ৯৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাস করেছেন ৮৭জন। পাসের হার ৯২.৫%। জিপিএ-৫ পেয়েছেন ১৬জন। ঈশানবালা এমজেএস উচ্চ বিদ্যালয়ে ৩২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাস করেছেন ২৮জন। পাসের হার ৮৭.৫%।
গন্ডামারা উচ্চ বিদ্যালয়ে ৯২জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৭৬জন কৃতকার্য হয়েছেন। পাসের হার ৮২.৬%। জিপিএ -৫ পেয়েছেন। হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ৪৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে ৪২ জন পাস করেছেন। পাসের হার ৯৭.৬%। জিপিএ -৫ পেয়েছেন ২জন।
বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬৩ জন পরীক্ষায় অংশগ্রহন করে ৬০জন কৃতকার্য হয়েছেন। পাসের হার ৯৯.২%।  জিপিএ-৫ পেয়েছেন ৯ জন। কেভিএন উচ্চবিদ্যালয়ে ৯২জন পরীক্ষায় অংশগ্রহন করে পাস করেন ৮৮ জন। পাসের হার ৯৫.৬%। জিপিএ-৫ পেয়েছেন ৩জন। এমজেএস বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে ৪২জন কৃতকার্য হয়েছেন। পাসের হার ৯৭.৬%।
জিপিএ-৫ পেয়েছেন ৮জন। মোয়াজ্জেম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে ২১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাস করেছেন ২০জন। পাসের হার ৯৫.২%। নীলকমল ওচমানিয়া উচ্চ বিদ্যালয় ১২৯জন পরীক্ষায় অংশগ্রহন করে পাস করেছেন ১২৩জন। পাসের হার ৯৫.৩%। জিপিএ-৫ পেয়েছেন ১৩জন। হাইমচর আদর্শ উচ্চ বিদ্যালয় ১০ জন পরীক্ষায় অংশগ্রহন করে পাস করেছেন ৮ জন। পাশের হার ৮০%।
ফারুক-ই-আজম (রাঃ) আদর্শ দাখিল মাদ্রাসার ২০ জন শিক্ষার্থীর মধ্যে ১৯ জন পাস করেছে। পাসের হার ৯৫%। গাউছুল আজম ছবরিয়া দাখিল মাদ্রাসার ৩১শিক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ২৮ জন। পাসের হার ৯০.৩%  চরভাঙ্গা ডিএস দাখিল মাদ্রাসায় ৩৩ শিক্ষার্থীর ৩০ জন পাস করেছে। পাসের হার ৯০.৯%।
চরভৈরবী আজিজিয়া আজহারুল উলুম দাখিল মাদ্রাসার ২৫ শিক্ষার্থীর মধ্যে ২৩জন পাস করেছেন। পাসের হার ৯০.৯% জামিলায়ে মহিলা দাখিল মাদ্রাসার ২৩ শিক্ষার্থীর মধ্যে ১৯ জন পাস করেছে। পাসের হার ৮২.৬%। আল-আমিন আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গন্ডামারা এবিএস ফাযিল মাদ্রাসার ৮০ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন।
আলগীবাজার আলিম মাদ্রাসায় ৪৭শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করে ৪৪ জন পাস করেছে। পাসের হার ৯৩.৬%। কাটাখালি হমিদিয়া মাদরাসা ২৬জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৬ জন। পাসের হার ১০০%। কমলাপুর দাখিল মাদরাসা ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৯জন। পাসের হার ৮৫.২%।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital