বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

হাইমচরে কৃষকদের মাঝে কৃষি পণ্য বিতরণ

মোশাররফ হোসেন নয়ন, হাইমচর প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪, ৯:২২ পিএম
হাইমচরে কৃষকদের মাঝে কৃষি পণ্য বিতরণ
হাইমচর উপজেলায় আমন ধান আবাদ বৃদ্ধি ও বসতবাড়িতে নারিকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন বীজ,  রাসায়নিক সার এবং নারিকেল চারা বিতরণ করা হয়েছে।
২৬ জুন, বুধবার সকালে হাইমচর উপজেলায় কৃষি অফিসে ২০২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা ও ঘুর্নিঝড় রোমাল উপলক্ষে ২০২৪ / ২৫ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমনের বিজ ও রাসায়নিক সার এবং নারিকেলের চারা বিতরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার পণ্য তুলে দেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।
হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা সাকিল খন্দকার এর সভাপতিত্বে ও  সহকারী কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন মিন্টু এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য  আলী আহমেদ দেওয়ান, জাকির হোসেন পাটোয়ারী, বিল্লাল হোসেন পাটোয়ারী সহ শতাধিক কৃষক- কৃষাণী উপস্থিত ছিলেন।
এছাড়া একই কর্মসূচির আওতায় ৩৫০ জন কৃষকের প্রত্যেককে পাঁচটি করে মোট ৩৫০ টি উন্নত জাতের নারিকেল চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার তিনি বলেন কৃষি বান্ধব সরকারের কৃষি উন্নয়নে প্রদত্ত প্রণোদনার সুযোগকে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধিতে কাজ করে যাওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।।

বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৮ এম
বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে ন্যায়-নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এক মাহফিলে এ মন্তব্য করেন তিনি। সঙ্গে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসলামি মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি,নৈতিকতা,ধর্মীয় মূল্যবোধ ও মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চরমোনাই পীর। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’

চরমোনাই পীর আরও বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে,বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তিনি দাবি করেন, যারা মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। তার বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Model Hospital

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে চরমোনাই পীর দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচার নিয়েও সমালোচনা করেছেন।