সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

নারায়ণপুর চৌরাস্তা রিক্সা ও ইজিবাইক সমিতির নির্বাচন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ৪:৩৮ পিএম
নারায়ণপুর চৌরাস্তা রিক্সা ও ইজিবাইক সমিতির নির্বাচন সম্পন্ন

মোজাম্মেল প্রধান হাসিবঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর চৌরাস্তা রিক্সা ও ইজিবাইক শ্রমিক কল্যাণ শ্রমজিবি সমবায় সমিতির ব্যবস্থাপনা ও কার্যকরি কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ১০ ডিসেম্বর নারায়ণপুর চৌরাস্তায় সমিতির কার্যালয়ে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নির্বাচনে রিক্সা ও ইজিবাইক চালকগণ স্বতঃস্ফূর্ত ভাবে আগামী তিন বছরের জন্য তাদের পছন্দের শ্রমিক নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করেন।

নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. শহীদ মিয়াজী। নিকটতম প্রতিদ্বন্দ¦ী প্রার্থী মো. কবির হোসেন সিএনজি প্রতিক নিয়ে পেয়েছেন ৩৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মোট তিন জন প্রার্থীর মধ্যে ৭৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. বোরহান উদ্দিন প্রধান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইকবাল হোসেন বেপারী পেয়েছেন ৫৬ ভোট। কোষাধ্যক্ষ পদে ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. জাকির হোসেন মিয়াজী। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সাদ্দাম মোল্লা পেয়েছেন ৭৯ ভোট।

এ ছাড়া সহ-সভাপতি পদে ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মনু মিয়া। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৭৩ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. জসিম হোসেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মোখলেছুর রহমান পেয়েছেন ৪৩ ভোট।

Model Hospital

সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন চার জন। এর মধ্যে ৯৮ ভোট পেয়ে প্রথম হয়েছেন অন্তর চন্দ্র দাস, ৮১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মো. হাবিবুর রহমান, ৭৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মজিবুর রহমান, ৬৮ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন মো. আবুল কালাম।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোকলেছুর রহমান। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. ইয়াকুব আলী, সদস্য মো. মমিন কাজী ও মো. শাহাদাত হোসেন।

আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন মতলব দক্ষিণ থানার এসআই কবির মাহমুদসহ সঙ্গীয় ফোর্স।

এসময় নির্বাচন পরিদর্শন করেন মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, সাবেক চেয়ারম্যান সৈয়দ মন্জুুর হোসেন রিপন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী, ৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মতিন প্রধান।

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।