শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে বিজয় র‌্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৪:৪৩ পিএম
শাহরাস্তিতে উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে বিজয় র‌্যালি ও আলোচনা সভা

মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে উপজেলা ও পৌর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের আয়োজনে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬-ডিসেম্বর) শাহরাস্তি উপজেলা ও পৌর আলীগের উদ্যোগে দিবসের প্রথম প্রহরে উপজেলা কমপ্লেক্সে দলীয় নেতৃবৃন্দ শহীদদের স্মরণে স্থাপিত বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করে।

পরে পৌর শহরের মেহের কালিবাড়ি পাইলট হাই স্কুল মাঠে  দলীয় নেতৃবৃন্দ এক আলোচনার সভায় আয়োজন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা ও পৌর আলীগের আয়োজনে আয়োজিত সভায় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্রোগ্রামে টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

Model Hospital

তিনি তার বক্তব্য বলেন, আজ ৫১তম বিজয় দিবস উদযাপন হচ্ছে। তিনি প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও বাংলার দামাল ছেলেরা জীবন বিলিয়ে দিয়ে বাংলাদেশের মানচিত্র অর্জন করেছিল। ওই সময় যুদ্ধে যারা জীবন আত্মহতি দিয়েছেন তিনি তাদের শ্রদ্ধার সহিত স্মরণ করেন এবং শোকাহত পরিবারের জন্য সমবেদনা ও মাগফেরাত কামনা করেন।

বর্তমানে পৃথিবীতে যে অর্থনৈতিক ও নানাবিধ সমস্যা বিরাজমান রয়েছে আমরা বাঙালি বীরের জাতি অবশ্যই ওই সংকট থেকে দেশকে উত্তরণ করে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে নিশ্চয়ই কামিয়াব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন এ সরকার অনেক উন্নয়ন করেছে। আগামীতে আসন্ন নির্বাচনে আমরাই জয়ী হবো সেভাবে প্রস্তুতি নিতে হবে।

এছাড়া তিনি আওয়ামী লীগে বিভিন্ন সংগঠনের বিপদগামী লোকজন ছদ্মবেশে ঢুকে পড়েছে বলে দলীয় নেতৃবৃন্দদেরকে সতর্ক করেন। তিনি আরো বলেন স্বাধীনতাকে অর্থবহ করতে হলে দরিদ্র অসহায় মানুষের ভাগ্য উন্নয়ন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে ওই মানুষগুলোর নিকট স্বাধীনতা অর্থহীন হয়ে পড়বে। পরিশেষে তিনি উক্ত অনুষ্ঠানে আয়োজনে দলীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করেন।উক্ত আলোচনা সভায় আলোচকগণ স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে বক্তব্য প্রদান করেন।

এতে  অতিথি হিসেবে বক্তব্য দেন, শাহরাস্তি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা আলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, পৌরসভা আলীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম চৌধুরী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা তোফায়েল আহমেদ ইরান,শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির,  যুবলীগের যুগ্ন আহ্বায়ক চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, পৌরসভা কাউন্সিলর যুবলীগ নেতা তুষার চৌধুরী  রাসেল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন, ছাত্রলীগের সাবেক সভাপতি ইমদাদুল হক মিলন, শাহরাস্তি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাক্তার কমল চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র মাধু, শ্রমিক নেতা কামাল হোসেন,মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জাহানারা ইমাম।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।