বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিজয় মেলা মঞ্চে সাহিত্য ও সাংস্কৃতি পরিষদের নৃত্য প্রতিযোগীতা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৩:১৫ পিএম
বিজয় মেলা মঞ্চে সাহিত্য ও সাংস্কৃতি পরিষদের নৃত্য প্রতিযোগীতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর শনিবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ক ও খ বিভাগে প্রতিযোগীরা নির্ধিরিত দেশাত্মবোধক/ লোকনৃত্য দু’টি বিষয়ের উপর অংশগ্রহণ করেন।

সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পরিষদের আহ্বায়ক কে এম মাসুদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, প্রতিযোগিতা পরিষদের সদস্য সচিব মুহাম্মদ ফরিদ হাসান, সমন্বয়কারী সাইদ হোসেন অপু চৌধুরী, মিজান লিটন, শরিফুল ইসলাম, আশিক বিন রহিম, ফাতেমাতুজ জোহরা।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব হারুন আল-রশিদ ও বর্ণচোড়া নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ চৌধুরী।

প্রতিযোগিতায় ২টি বিভাগে মোট ৯ জন বিজয়ী হয়। ক’ বিভিগে বিজয়ীরা হলেন (১ম) ঐশী পাল (২য়) ওমর নুসরাত, (৩য়) শশী পাল, (৪র্থ) মুসরিনা কাফিয়া উর্বা।

Model Hospital

খ’ বিভিগে বিজয়ীরা হলেন (১ম) রাত্রি রানী কর্মকার, (২য়) রুবাইয়া তাসলিম (৩য়) তামান্না আক্তার সামু, (৪র্থ) ফাতেহা ইসলাম নদী, (৫ম) নাজনীন ইসরাত।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।