বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

যুব উন্নয়নের নিবন্ধন পেল অঙ্গীকার বন্ধু সংগঠন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৪:১৯ পিএম
যুব উন্নয়নের নিবন্ধন পেল অঙ্গীকার বন্ধু সংগঠন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাদীয় যুব উন্নয়ন অধিদপ্তর, চাঁদপুর কর্তৃক যুব সংগঠন (নিবন্ধন এবং পরিচালনা) আইন, ২০১৫ এর ধারা ৪ এবং যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালনা) বিধিমালা, ২০১৭ এর বিধি ৩(৪) এর অধীন নিবন্ধিত যুব সংগঠন অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা।

যার নিবন্ধন নম্বরঃ যুউঅ/চাঁদ/২০২৪-১৩। নিবন্ধন প্রাপ্তির তারিখঃ ১৩/০৩/২০২৪ খ্রি.।

২০১৩ সালের অঙ্গীকার বন্ধু সংগঠন এখন সরকার কর্তৃক স্বীকৃত সংগঠন। এই বিষয়ে সংগঠন এর সভাপতি মুহাম্মদ আল আমিন মিয়াজী বলেন শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত সংগঠন টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য।

বিগত দিনের ন্যায় সামনের দিনেও এগিয়ে যেতে চাই। সাধারণ সম্পাদক এএস পলাশ বলেন সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।

Model Hospital

যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদ বলেন, আজ আমরা অত্যন্ত আনন্দিত, অভিভূত। আমাদের কাজের স্বীকৃতি মিললো।

এই ক্ষণে ধন্যবাদ জানাচ্ছি সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ আনিছুর রহমান ও মুহাম্মদ আল আমিন মিয়াজী। সহ-সভাপতি ওয়ালীউল্লাহ সরকার তৌহিদ বলেন এই আনন্দের দিনে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমাদের পাশে থেকে সংগঠনকে এগিয়ে নিতে যারপরনাই ভূমিকা রেখেছেন।

সরকারি নিবন্ধনের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করায় সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মাকসুদুল হক বাবলু, ফারুক আহমেদ বাদল, সাইয়্যেদুল আরেফিন শ্যামল, সাইফুল ইসলাম মোহন, জয়ন্তী ভৌমিক সহ সংগঠনের সকল সম্মানিত সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করছি। “আমরা বন্ধুত্বের ঐক্য গড়ে, সেবার সূড়ঙ্গ পথে হাঁটবো” ইনশাল্লাহ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।