শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের যুবক নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ১:৩৯ পিএম
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের যুবক নিহত

এস এম ইকবাল : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মো. সারোয়ার হোসেনর ছেলে নিহত হয়েছে।

সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়া গ্রামে। সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর বিষটি ইসমাইলের বাবা বীর মুক্তিযোদ্ধা মো. সারোয়ার হোসেন নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার রাত ৯ঘটিকার সময় রেমিট্যান্স যোদ্ধা ফরিদগঞ্জের যুবক ইসমাইল হোসেন রাসেল(৩৫) কাজ শেষ করে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনাটি ঘটে। এরপর পথচারিরা রাসেলকে উদ্ধার করে নিকটতম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইসমাইলের পরিবার জানায়, গত ৮ মাস পূর্বে সৌদি আরবের জিজান প্রদেশে জান ইসমাইল। সেখানে সেন্ট্রাল এসির কাজ করতেন ইসমাইল। বৃহস্পতিবার রাতে কাজ শেষ করে বাসায় ফেরার পথে সৌদি আরব সময় রাত ৯টার দিকে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।

Model Hospital

এদিকে ইসমাইলের মরদেহ ফিরে পেতে সরকারের কাছে আকুতি জানিয়েছে তাঁর পরিবারের লোকজন। ইসমাইলের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ইসমাইলকে শেষবারের মতো দেখতে অপেক্ষার প্রহর গুনছেন মা-বাবা ও এক সন্তানের জননী স্ত্রী হাফসা আক্তার।

ইসমাইলের বাবা ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সারোয়ার হোসেন বলেন, ‘গত ৮ মাস আগে অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে সৌদি আরবে পাঠিয়েছি। একটি নাতি আছে, কখনো ভাবিনি ছেলের মৃত্যুর সংবাদ বাবা হিসেবে আমার শুনেতে হবে। আমার ছেলের লাশ ফিরে পেতে সরকারের কাছে সকল দরনের সহযোগিতা চাই।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital