মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

চাঁদপুরের শাহমাহমুদপুরে প্রবাসীর বসতঘর নির্মাণে প্রতিবেশীর বাঁধা প্রয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ১০:৫৯ পিএম
চাঁদপুরের শাহমাহমুদপুরে প্রবাসীর বসতঘর নির্মাণে প্রতিবেশীর বাঁধা প্রয়োগের অভিযোগ
চাঁদপুর সদরে খরিদা সূত্রে সম্পত্তিতে প্রবাসীর বসতঘর নির্মাণে প্রভাবশালী প্রতিপক্ষের বাঁধা দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
এ নিয়ে ভুক্তভোগী প্রবাসী ঘটনার প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট সকল মহলের সু দৃষ্টি কামনা করেন।
জানা যায়, উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকার মৃত আব্দুল বারেক এর ছেলে সৌদি প্রবাসী নজরুল ইসলাম (সফিক) তার বসতঘর নির্মাণে বাঁধা সৃষ্টি করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মৃত আবিদ তালুকদারের ছেলে মোঃ আক্কাছ তালুকদার গং দের বিরুদ্ধে।
নজরুল ইসলাম (সফিক) অভিযোগ করে বলেন, আমার বাবার খরিদকৃত সম্পত্তিতে প্রায় ৪০ বছর যাবত বসবাস করে আসতেছি।
আমি বিদেশ থেকে ছুটিতে এসে আমার বসত ভিটায় ঘর নির্মাণ করতে গেলে প্রতিবেশী মৃত আবিদ তালুকদারের ছেলে মোঃ আক্কাছ তালুকদার ও তার ভাই ইউনিয়ন পরিষদের মেম্বার ইব্রাহিম তালুকদার সহ অন্যান্য ভাইয়েরা তাদের ওয়ারিশ সূত্র সম্পত্তি দাবী করে বাঁধা প্রয়োগ করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বাবা ১৯৭৭ সালের দিকে মৃত আলি তালুকদারের ছেলে মৃত খলিলুর রহমান তালুকদারের কাছ থেকে সিএস খতিয়ানে ৪৯নং মান্দারী মৌজার ১৮১ নং খতিয়ানে ৬১২, ৬১৩, ৬১৪, ৬১৫, ৬১৬ নং দাগে ১২ শতাংশ ও ৬০৭ নং দাগে সাড়ে দেড় শতাংশ সহ সর্বমোট সাড়ে ১৩ শতাংশ সম্পত্তি ক্রয় করেন। সেই সম্পত্তিতে বসতঘর নির্মাণ করতে গেলে গত মে মাসের ২৩ তারিখে তারা আমাদের বিরুদ্ধে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ দায়ের করে কাজ বন্ধ করে দেন এবং পরদিন বিভিন্ন দাগে ক্রয়কৃত ১২ শতাংশ সম্পত্তির বিভিন্ন প্রজাতির গাছ কেটে বাঁশ দিয়ে বেড়া দিয়ে রাখেন।
এ নিয়ে দুইবার সালিশি বৈঠকে বসলে তারা প্রভাব খাটিয়ে চলে যায়।
তিনি আরো বলেন, ঘর করার উদ্দেশ্যে সকল মালামাল এনে এখন এগুলো নষ্ট হওয়ার উপক্রম। আমার ছুটিও প্রায় শেষ হয়ে আসছে। কোন উপায় পাচ্ছি না। ১৮১ নং খতিয়ানে যদি অভিযোগ থেকে থাকে তাহলে তারা উক্ত খতিয়ানের অন্তর্ভুক্ত সবার বিরুদ্ধে অভিযোগ করার কথা। শুধুমাত্র আমাদের বিরুদ্ধে একতরফা অভিযোগ করার কোন মানে হয়না। আমি এর একটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সমাধান আশা করছি।
তিনি বলেন, আমাদের বসতভিটার সম্পত্তি ক্রয় করেছি খলিলুর রহমানের নিজ থেকে এবং আবদ্ধ দেয়া দুটি দাগে ১৫ শতাংশ সম্পত্তি সিএস খতিয়ানে ১৯৮৭ সালে খলিলুর রহমানের কাছ থেকে ক্রয় করেন একই এলাকার মৃত আব্দুর রশিদ খানের ছেলে মোহাম্মদ আব্দুছ ছালাম খান। পরবর্তীতে বিএস খতিয়ানে আব্দুছ ছালাম খানের কাছ থেকে আমার বাবা ক্রয় করেন। সেই সম্পত্তিতেই আজ এই বাঁধার সমূখীন।
সম্পত্তির বাঁধা প্রয়োগকারীদের একজন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার ইব্রাহিম তালুকদারের সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করলে ব্যস্ততা দেখিয়ে এড়িয়ে চলেন। ইউপি চেয়ারম্যান এর প্রতিনিধি ইউপি সদস্য কবির হোসেন রনি বলেন, সম্পত্তিগত সমস্যাটি নিয়ে দুইবার বসা হয়েছে। তবে তাদের মধ্যে একপক্ষের প্রভাবের কারনে এবং কাগজপত্র উপস্থাপনের অনুরোধে বিষয়টি এখনো মিমাংসা করা সম্ভব হয়নি।
তারপরও অভিযোগটির সুষ্ঠু সমাধানে আগামী শনিবার পূণরায় বসার সিদ্ধান্ত হয়েছে।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’