বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাগাদীতে বেলায়েত হোসেন বিল্লালের নৌকা প্রতীকের নির্বাচনী গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ৪:১৫ পিএম
বাগাদীতে বেলায়েত হোসেন বিল্লালের নৌকা প্রতীকের নির্বাচনী গণসংযোগ

সাইদ হোসেন অপু চৌধুরী : দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর চাঁদপুর সদর উপজেলার ১০ টি ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় প্রত্যেকটি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে নিজ এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন।

৩০ অক্টোবর নানুপুর এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেন সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়ন আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল।

চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন গাজী বিল্লাল বলেন, আমি সকলের কাছে দোয়া চাই। আপনাদের দোয়া এবং সহযােগিতায় প্রধানমন্ত্রী আমাকে পুনরায় দলীয় মনােনয়ন নৌকা প্রতীক দেন। বাগাদী ইউনিয়নবাসীর জন্য আমি যেন আমার সর্ব ভালােবাসা দিয়ে পাশে থাকতে পারি। ভোটারদের কাছে তিনি ভোট ও দোয়া কামনা করেন।

গনসংযোগে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক এমদাদ ভূঁইয়া, সদর থানা আওয়ামীলীগের সদস্য বেলায়েত হোসেন বাবুল মিজি, তেজগাঁও থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মামুনুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Model Hospital

এ সময় চেয়ারম্যান প্রার্থী বেয়ায়েত হোসেন বিল্লাল নানুপুর উচ্চ বিদ্যালয় টিকাদানকারী নারী ও পুরুষদের মাঝে খাবার বিতরণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital