বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের চান্দ্রা গ্যারেজ থেকে অটোবাইক চুরি, থানায় অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১, ৪:৪১ পিএম
চাঁদপুরের চান্দ্রা গ্যারেজ থেকে অটোবাইক চুরি, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের বাখরপুর মধ্য মদনা, খান মার্কেটের মোঃ আনোয়ার হোসেন আনু খান এর গ্যারেজ থেকে রহস্যজনক ভাবে রাতের আধারে ঢালী বাড়ির মোঃ মাসুদ ঢালীর অটো চুরি হয়। এতে করে মোঃ মাসুদ ঢালী এক প্রতারক অটোর ড্রাইভার রাসেল ও গ্যারেজ মালিক আনোয়ার হোসেন আনু কে বিবাদী করে চাঁদপুর মডেল থানায় একটা লিখিত অভিযোগ করেন।

জানা যায় ১৪’ই অক্টোবর বৃহস্পতিবার মাসুদ ঢালী প্রতিদিনের ন্যায় তার অটোবাইকটি মোঃ আনোয়ার হোসেন আনুর ভাড়া গ্যারেজে রেখে বাড়ি চলে যান। গ্যারেজের যে কক্ষে মাসুদ ঢালী তার অটোবাইক রাখতো, গ্যারেজের ঐ রুমেই আনুর মার্কেট সংলগ্ন খান বাড়ি মোঃ মিজান খানের ছেলে বখাটে প্রতারক রাসেল (২৩) খান তারও অটোবাইক রাখতো। বিনিময়ে গ্যারেজের মালিক আনোয়ার হোসেন আনুকে প্রতিটি অটোবাইক বাবদ প্রতি রাতে চার্জ ও নিরাপত্তা জন্য ১৫০ টাকা করে দিতে হয়। আনুর গ্যারেজে ৬ সাটারে মোট ৭ টি অটোবাইক রাখা হয় প্রতিরাতে। গ্যারেজের যে কক্ষে মাসুদ ও রাসেল তাদের অটো রাখতো, ঐ কক্ষের চাবি মাসুদ, রাসেল ও আনুর কাছে ছিল। আর সাথেই ছিল আনোয়ার হোসেন আনুর থাকার বসতঘর।

এই বিষয়ে গ্যারেজ মালিক আনোয়ার হোসেন আনু জানান যে, আমি ভোর চারটা বাজে উঠে দেখি যে আমার গ্যারেজের পশ্চিম প্রান্তের কক্ষের সাটার অর্ধেক উঠানো, ব্রিজের নিকট একটি অটোবাইক ও একটি পিকআপ দেখতে পাই, আমি রুমের ভিতরে গিয়ে দেখি মাসুদের ও রাসেলের অটো টি গ্যারেজের ভিতরে নেই। গ্যারেজের কোন তালা ভাঙ্গা নেই, সাটারও আগের অবস্থায় ঠিক-ঠাক আছে। পরে আমি রাসলেকে জানালে রাসেল ভোর রাতেই মাসুদকে কল করে জানায় যে, তার ও মাসুদের অটোবাইক চুরি হয়ে গেছে। মাসুদ খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসে তার অটোবাইক ফিরে পাওয়ার জন্য এদিক-ওদিক ছুটোছুটি করে।

এ বিষয়ে অটোবাইক মালিক মাসুদ জানান, আমি রাতে গ্যারেজে অটোবাইক রেখে আসার সময় রাসেল আমার কাছ থেকে গ্যারেজের রুমের চাবি নিয়ে যায়। রাসেল’ই আমাকে ভোর রাতে মোবাইল করে জানান, আমার অটোবাইক চুরি হয়ে গেছে। আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসি, এদিক ওদিক ছুটোছুটি করি অটোবাইক পাওয়ার জন্য। আমার পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম’ই ছিল আমার অটোবাইকটা।আজ কয়েকটা দিন আমি আমার পরিবার-পরিজন নিয়ে কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করতেছি। এদিকে ঘটনার দিন রাসেল আমাকে বলে আমি তাকে দশ হাজার টাকা দিলে, সে আমার অটোবাইকটি উদ্ধার করে দেবে, তবে বিষয়টি কাউকে না জানানোর অনুরোধ করে। আমি তাকে টাকা দিবো বললে সে পরবর্তীতে তাল বাহানা করলে আমি আমার অটোবাইক চুরির ঘটনাটি স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে জানাই।

Model Hospital

বিষয়টি ১২নং চান্দ্রা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক হাবিব কে জানালে তিনি গ্যারেজ মালিক আনোয়ার হোসেন আনু ও অটোবাইক ড্রাইভার রাসেল সহ স্থানীয় কিছু গণ্যমান ব্যক্তিদের নিয়ে বসে। কিন্তু কিছু সালিশিদের হট্রঘোলের জন্য বিষয়টি সেখানে সমাধান হয়নি। পরে স্থানীয় লোকদের পরামর্শ ক্রমে রাসেলকে ১নং বিবাদী, গ্যারেজ মালিক আনোয়ার হোসেন আনুকে ২নং বিবাদী করে চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করলে উপ-পরিদর্শক মোঃ ফারুক আহমেদ বিষয়টি তদন্ত করে যান।

এ বিষয়ে উপ-পরিদর্শক মোঃ ফারুক আহমেদ বলেন, মাসুদের অভিযোগের প্রেক্ষিতে আমি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করি। ঘটনাটির সাথে চুরির কোন কোন পাওয়া যায় নি। আমি তালা ও সাটার সহ সব ঠিক ঠাক পেয়েছি। বাহিরের কেউ এখানে চুরি করতে আসেনি। গ্যারেজে কোন সিসি ক্যামেরা নেই, কোন নৈশ প্রহরীও নেই।

এদিকে এলাকাবাসীর দাবি রাসেল অটোবাইক চালানোর আড়ালে অটোবাইক চুরি করে। সে এই বয়সে একাধিক অটোরিকশা হাতবদল করেছে। অনেক অটোবাইক চুরির সঙ্গে সে জড়িত। রাসেল’ইআনুর সঙ্গে আঁতাত করে মাসুদের অটোবাইকটি চুরি করে নিয়ে যায়। আর তার যদি অটো

চুরিই হত তাহলে সে স্থানীয় কাউকে জানালোনা কেন? থানায় হারানো জিডি করলো না কেন? তার মধ্যে কোন হারানোর চেতনাই নেই। সে কৌশলে সারার জন্য তার অটোটি সরিয়ে রেখে মাসুদের অটোটি চুরি করে। আমারা সবাই তার শাস্তি দাবি করছি।

এদিকে রাসেল খান সুকৌশলে জানান, আমি ভোর রাতে জানতে পারি মাসুদের অটোবাইকটি চুরি হয়েছে, সাথে আমারটাও। পরে আমি ঘটনার স্থলে যাই। আমিও অটোবাইক খোজাখুজি করি।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’