শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাতিঘর মানব কল্যাণ সংস্থার বৃক্ষ রোপণ কর্মসূচি

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪৭ পিএম
বাতিঘর মানব কল্যাণ সংস্থার বৃক্ষ রোপণ কর্মসূচি

সামাজিক সংগঠন বাতিঘর মানব কল্যাণ সংস্থার উদ্যোগে হাজীগঞ্জের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করা হয়েছে।

বুধবার (১৮- সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচিতে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ, রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়, রান্ধুনীমূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অরবিট মর্ডান একাডেমিতে বৃক্ষ রোপণ করা হয়। এর আগে সকালে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম সিফাত।

ওই সময় তিনি জানান, একজন মানুষের বেঁচে থাকতে প্রতিদিন প্রায় তিন সিলিন্ডারের মতো অক্সিজেন প্রয়োজন পড়ে। দিন দিন মানুষ বাড়ছে কিন্তু সে তুলনায় বাড়ছে না গাছের সংখ্যা। আমাদের নিজেদের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে হলে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যেতে হবে।

নির্দিষ্ট দিবসে সীমাবদ্ধ না রেখে আমাদের চারপাশে খালি জায়গাগুলোতে গাছের চারা রোপনের আহবান জানান তিনি। রোপন করা বৃক্ষের মধ্যে সব গুলো ছিলো ফলজ গাছ।

Model Hospital

ওই সময়, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুজাম্মেল হোসাইন, রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক শাহ জামাল, সিনিয়র শিক্ষক আবু তাহের, জসিম উদ্দিন, অরবিট মর্ডান একাডেমির প্রধান শিক্ষক আঁখি আহম্মেদ, বাতিঘর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মো. হোসাইন পাটোয়ারী, সদস্য নাছিমুল বারি, নাজির আহমেদ, মহিন উদ্দিন, হোসেন বেপারী, মরিয়ম সায়েদ ও ফারজানা ইসলাম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital