বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কচুয়ায় শীতার্তদের মাঝে কম্বল ও চাদর বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ২:০৪ পিএম
কচুয়ায় শীতার্তদের মাঝে কম্বল ও চাদর বিতরণ

মোঃ শাহাদাত হোসাইনঃ মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশ ক্রমে চাঁদপুরের কচুয়ায় শীতার্তদের মাঝে কম্বল ও চাদর বিতরণ করেছেন লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী এডভোকেট শাখাওয়াত হোসেন টিটু।

৮ ফেব্রুয়ারী বুধবার বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ গাজী সোলায়মান ফাউন্ডেশনের উদ্যোগে কাদলা সোলায়মানীয়া দ্বীনিয়া মাদরাসায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতার্ত লোকজন কম্বল ও চাদর পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এডভোকেট শাখাওয়াত হোসেন টিটু মুঠোফোনে বলেন, এই শীতে সমাজের অনেক মানুষ খুবই কষ্টে আছেন। অনেকের থাকার মতো ঘর-বাড়িও নেই। তাদের কথা বিবেচনা করে কম্বল ও চাঁদর বিতরণ করি। এসব কম্বল দরিদ্রদের তালিকা অনুযায়ী বিতরণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, শীত নামার পর থেকে আমি নিজস্ব ব্যবস্থাপনায় অসহায় শীতার্তদের সাধ্যমত সহযোগীতা করে আসছি। সুযোগ পেলে আরো বেশি করে মানুষদের সহযোগিতা করে যাবো। মানুষদের জন্যই আমি রাজনীতি করি, তাদেরসেবা করতে পারলেই আমার জীবন সার্থক হবে।

Model Hospital

এ সময় ফাউন্ডেশন ফর ডাঃ আব্দুল হাই এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মহসিন হোসাইন, কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ- সভাপতি ছিদ্দিকুর রহমান ছিকু, কাদলা সোলায়মানীয়া দ্বীনিয়া মাদরাসার কোষাধ্যক্ষ মোঃ শাহআলম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।