বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ড. মুনসুর উদ্দিন মহিলা কলেজে ১৬২ জন জিপিএ-৫ পেয়েছে

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২০ পিএম
ড. মুনসুর উদ্দিন মহিলা কলেজে ১৬২ জন জিপিএ-৫ পেয়েছে
স্টাফ রিপোটার: সাফল্যের ধারাবিাহিকতা অব্যাহত রেখে চাঁদপুরের কচুয়ায় ডঃ মনছুর উদ্দিন মহিলা কলেজে থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ৯৯.৬০% পাশ করেছে। এবছর এইচএসসি পরীক্ষায় এই কলেজ থেকে মোট ২৫৩ জন ছাত্রী অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১১৫ জন ব্যবসাশিক্ষা থেকে ৪১ জন মানবিক থেকে ৯৬ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়।
এ বছর কলেজ থেকে মোট জিপিএ-৫ পেয়েছেন ১৬২ জন। এর মধ্যে বিজ্ঞান থেকে ১১৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে ৯৬ জিপিএ ৪ পেয়েছে ১৮ জন অকৃতকার্য হয়েছেন ১ জন। মানবিক থেকে ৯৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে ৩৮ জন জিপিএ ৪ পেয়েছে ৫৩ জন জিপিএ ৩ পেয়েছে ৫ জন। ব্যবসায় শিক্ষা থেকে ৪১ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে ২৮ জন জিপিএ ৪ পেয়েছে ১৩ জন।
কচুয়া ডঃ মুনসুরউদ্দীন মহিলা কলেজের অধক্ষ মো: শহীদুল ইসলাম বলেন শিক্ষার্থীদের এই রেজাল্টের সাফল্যে আমি খুবই আনন্দিত। পড়াশুনায় তাদের কোনো ঘাটতি ছিলনা। তাদের কঠোর অধ্যবসায়, শিক্ষক, অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় এই সাফল্য এসেছে বলে তিনি মনে করেন।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।