বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুগান্তর: নুরুল আমিন রুহুল এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩৭ পিএম
দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুগান্তর: নুরুল আমিন রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির: চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেন, গণমাধ্যম দেশের জনগণ ও জনপদের নানা রকম সংবাদ পরিবেশনের পাশাপাশি জনসাধারণের তথ্য-চাহিদা পূরণের মাধ্যমে গণতন্ত্রের বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। আধুনিক সমাজ বিনির্মাণে গণমাধ্যম বিশেষ করে সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেমিক, বিজ্ঞানমনস্ক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে যুগান্তর পত্রিকার অবদান প্রশংসনীয়।

৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার   মতলব উত্তর উপজেলা মিলনায়তনে দৈনিক যুগান্তরের দুই যুগ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি কথাগুলো বলেছেন।

তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও নির্মোহ সাংবাদিকতা চর্চায় যুগান্তর পত্রিকার প্রচেষ্টা অব্যাহত থাকুক-এই প্রত্যাশা করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ বর্তমানে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল এবং অপার সম্ভাবনার এক দেশ। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধিশালী বাংলাদেশ বিনির্মাণের সঠিক পথে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের অভাবনীয় এই অগ্রগতিতে গণমাধ্যমেরও অংশগ্রহণ রয়েছে। আমি আশা করি, যুগান্তর পত্রিকা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বস্তুনিষ্ঠ সংবাদ ও তথ্য পাঠকদের কাছে পৌঁছে দিয়ে দেশের সমৃদ্ধিতে বরাবরের মতো সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে যুগান্তরের মতলব প্রতিনিধি ফারুক হোসেনের সভাপতিত্বে, বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, দৈনিক সংবাদ সারাবেলার সম্পাদকমন্ডীর সভাপতি কাজী মিজানুর রহমান, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, ইনকিলাব প্রতিনিধি মাহবুব আলম লাভলু, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শামসুজ্জামান ডলার, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনির, আরটিভি প্রতিনিধি ইস্রাফিল খান বাবু, সাংবাদিক মমিনুল ইসলাম, সাংবাদিক তুহিন ফয়েজ, সাংবাদিক সফিকুল ইসলাম রানা, সাংবাদিক তাইজুল ইসলাম সাগার, কামরুল হাসান রাব্বী প্রমুখ।

Model Hospital

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।