বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

লেখাপড়ার পাশাপাশি শরীর স্বাস্থ্য মন ভালো রাখতে খেলাধুলার বিকল্প নেই: অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০১ পিএম
লেখাপড়ার পাশাপাশি শরীর স্বাস্থ্য মন ভালো রাখতে খেলাধুলার বিকল্প নেই: অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির: মতলব উত্তর উপজেলায় জাঁকজমকপূর্ণ পরিবেশে নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ে ৭৫তম ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

নুরুল আমিন রুহুল এমপি বলেন, কারিগরি শিক্ষা বিস্তারে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ভবন দিয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকার শেখ রাসেল ডিজিটাল ল্যাব করে দিয়েছে। এছাড়াও মতলব উত্তর উপজেলায় একটা অত্যাধুনিক আইটি সেন্টার করে দিচ্ছে সরকার। এখান থেকে ছেলে মেয়েরা হাতে কলমে শিক্ষা নিয়ে ঘরে বসেই চাকরি বা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবে।

তিনি আরও বলেন, আজকে যারা শিক্ষার্থী তারা আগামী দিনে দেশ পরিচালনা করবে। তাই আমি বলব ভালো করে লেখাপড়া করতে হবে। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। জীবনে শৃঙ্খলা হচ্ছে পরিলক্ষিত বিষয়। তাই শৃঙ্খলা মেনে নিজের জীবন গঠনে এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এসএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম প্রধানের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, নাউরী আদর্শ ডিগ্রি কলেজের গভর্ণিংবডির সভাপতি মো. মামুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, ১১নং পশ্চিম ফতেপুর ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আইয়ুব আলী মোল্লা, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী নাজির আহম্মেদ মাষ্টার, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাসলিমা আক্তার আঁখি প্রমুখ।

Model Hospital

ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আকতার হোসেন, বি. পি.এড। বিচারকের দায়িত্বে ছিলেন সহকারী প্রধান শিক্ষক নূর জাহান, সিনিয়র শিক্ষক আনম গোলাম মোস্তফা, আফিয়া সুলতানা। সহকারী বিচারকের দায়িত্বে ছিলেন সিনিয়র শিক্ষক রাবিয়া আক্তার, সহকারী শিক্ষক মোহাম্মদ তোফায়েল আহম্মদ।

মাঠ সজ্জায় ছিলেন, সিনিয়র শিক্ষক আনম গোলাম মোস্তফা, মাওলানা মো. যাকারিয়া, সহকারী শিক্ষক এসএম মাহফুজ, আবদুল কাদের, আবদুল হালিম। অতিথি অভ্যর্থনায় ছিলেন, সহকারী শিক্ষক আল-আমিন, মিজানুর রহমান, উম্মে মাহিনুর’সহ সকল শিক্ষকবৃন্দ সার্বিক সহযোগীতায় ছিলেন।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।