বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলব উত্তর উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০৬ পিএম
মতলব উত্তর উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলা পরিষদের জানুয়ারী মাসের মাসিক সাধারণ সভা ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

প্রধান অতিথির বক্তব্যে এমএ কুদ্দুস বলেন, সর্বপ্রথম গভীর ভাবে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার জন্ম না হলে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেতাম না। সেই সাথে আরও স্মরণ করছি শহীদ মুক্তিযোদ্ধাদের। যাদের আত্ম ত্যাগ আমাদের মুক্তিযুদ্ধকে আরও সহজলভ্য করেছে। সেই মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছি আমরা।

তিনি বলেন, মাতৃভাষা দিবসের এই মাসে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করছি। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি মাতৃভাষা। এই মাতৃভাষায় আমরা কথা বলতে পারছি। তাই ভাষা সৈনিকদের আমরা প্রজন্ম থেকে প্রজন্ম হৃদয়ে ধারণ করব।

Model Hospital

মাতৃভাষা আমাদের বাঙালী জাতির ঐতিহ্য ও চেতনা। এই চেতনা বুকে লালন করেই আমরা পৌঁছে গেছি মহান স্বাধীনতা যুদ্ধে বিজয়ের চূড়ায়। সেই ঐতিহ্য বুকে ধরে আমাদের এগিয়ে যেতে হবে।

এমএ কুদ্দুস বলেন, সারাদেশের ন্যায় মতলব উত্তরে উন্নয়নের জোয়ার বইছে। এ উপজেলায় আমরা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারছি। এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাতে। আওয়ামী লীগ সরকার গণমানুষের সরকার। তাই বাংলাদেশ আওয়ামী লীগকে জনগন আবারও ক্ষমতায় আনবে। তিনি সকলকে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করার আহ্বান জানান। মাদক ইভটিজিং বাল্যবিবাহ এবং সামাজিক অপরাধ প্রতিরোধে সকলের অংশগ্রহণে অনুরোধ করেন তিনি।

পরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। উভয় সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।

উভয় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, পল্লীবিদ্যুৎ মতলব উত্তর ডিজিএম সামছু উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপু, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নুরনবী, যুব উন্নয়ন কর্মকর্তা তারেক মাহমুদ, গজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার পমুখ।

সভায় সকল দপ্তরের কর্মকর্তা ও সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।