সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১, ৯:০০ পিএম
ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

২ ডিসেম্বর রাতে অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন নির্দেশে এসআই মোঃ নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ভাটিয়ালপুর এলাকায় অভিযান পরিচালনা করে মৃত মোঃ শাহাদাৎ হোসেন পাটোয়ারী ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সুলতানুজ্জামান মুকুল পাটওয়ারী(৪৫ কে ১’শ ১২ পিস ইয়াবাসহ আটক করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ১’শ ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

নারায়ণপুর বাজারে জননী ডেন্টাল কেয়ারের শুভ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:০১ এম
নারায়ণপুর বাজারে জননী ডেন্টাল কেয়ারের শুভ উদ্বোধন
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে জননী ডেন্টাল কেয়ারের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নারায়ণপুর সাহেব বাজার হাওলাদার প্লাজার দ্বিতীয় তলায় ফিতা কেটে জননী ডেন্টাল কেয়ারের শুভ উদ্বোধন করেন নারায়ণপুর বাজারের ব্যবসায়ী, ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টটিভ ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণপুর বাজারের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী মো. সেলিম হাওলাদার, ডেন্টিষ্ট নয়ন সরকার, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশনের (ফারিয়া) মতলব দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. বিল্লাল মিয়াজী, ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টটিভ পরিমল বাবু, স্বপন, মো. রিয়াদ হোসেন, রিপন, ফরিদুল ইসলাম, তরীকুল ইসলাম, জাহাঙ্গীর পাটোয়ারী, নারায়ণপুর বাজারের ব্যবসায়ী মো. কাদের পাটোয়ারী ও মো. নুরুল ইসলামসহ আরোও অনেকে।
জননী ডেন্টাল কেয়ারের ডেন্টিস্ট নয়ন চন্দ্র সরকার নারায়ণপুর বাজারসহ আশেপাশের এলাকার রোগীরা দাঁতের চিকিৎসা নিতে নতুন এই প্রতিষ্ঠান জননী ডেন্টাল কেয়ারে আসার জন্য আহ্বান জানান।